কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হলেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীঘ্রই শুরু হতে চলেছে  আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৫।  তারআগেই অধিনায়কের নাম ঘোষণা করল  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ( RCB)। আইপিএল ২০২৫ এর জন্য বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন রজত পতিদার । ইতিমধ্যেই RCB তরফ থেকে তা ঘোষণা হয়ে গিয়েছে । 

বিরাট কোহলি ২০২১ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আরসিবির তরফে  ফাফ ডুপ্লেসিকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এবারের মহানিলামের আগে তাঁকে অধিনায়ক হিসাবে ছেড়ে দেয় আরসিবি । আর তখন থেকেই জল্পনা শুরু হয় কে হবেন আরসিবির পরবর্তী অধিনায়ক । সেইসময় নাম উঠে আসে  প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির  এবং রজত পতিদারের । এই আবহে বৃহস্পতিবার  এক সাংবাদিক বৈঠক করে আরসিবি । আর সেখানে জানান হয়,  কোহলি নেতৃত্বের দৌড়ে নেই। বরং এগিয়ে রয়েছে রজত পতিদার। তাই আইপিএল ২০২৫-এর জন্য তাঁকে করা হয়েছে আরসিবির অধিনায়ক। 

আইপিএল ২০২৫-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)  স্কোয়াড:

বিরাট কোহলি , রজত পতিদার (অধিনায়ক), যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, জশ হ্যাজেলউড, রসিখ সালাম দার, সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, লুঙ্গি এনগিডি, স্বস্তিক চিক্কারা, অভিনন্দন সিং, মোহিত রাঠি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে