FIFA Club World Cup: আল হিলালকে উড়িয়ে চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ

সৌদির আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ান্স লিগ জয়ীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কোনও অঘটন ঘটল না। সৌদির আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে পঞ্চমবার ফিফা ক্লাব বিশ্বকাপ ঘরে তুলল গত মরসুমের  চ্যাম্পিয়ান্স লিগ শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।শনিবার রাতে মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাবের পক্ষে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। বাকি গোলটি করেছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে থাকা ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। সৌদির ক্লাবটির পক্ষে গোল করেছেন মুসা মারেগা,লুসিয়ানো ভিয়েত্তো। হারলেও রিয়ালের ছেলেদের সঙ্গে চোখে-চোখ রেখে লড়াই করেছে আল-হিলালের খেলোয়াড়রা।

গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছিল সৌদি আরবের আল-হিলাল। ফলে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল সালেম আল দাওশিরি-সালেহ আল শেহরিরা। অন্যদিকে ইনজুরি সারিয়ে দলে ফিরেছিলেন রিয়ালের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ ফরাসি তারকা করিম বেনজেমা ও ডিফেন্ডার মিলিতাও। শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে কার্লো আনচেলেত্তির ছেলেরা। ম্যাচের ১৩ মিনিটে বক্সের মাঝখান থেকে আল-হিলালের গোল লক্ষ্য করে শট নেন ভিনিসিয়ুস। বল সোজা জালে জড়ায়। প্রথম গোলের চার মিনিট বাদে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান ফেদে ভালভার্দে। তবে দুই গোল খেলেও দমে যায়নি আল হিলালের খেলোযাড়রা। ম্যাচের ২৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে রিয়ালের জালে বল জড়ান মুসা মারেগা। দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে প্রথমার্ধ। যদিও আরও কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। করিম বেনজেমা, ফেদে ভালভার্দেরা মুহুর্মুহু আক্রমণ চালিয়ে ব্যতিব্যস্ত করে রাখে আল হিলালের রক্ষণভাগের খেলোয়াড়দের।৫৪ মিনিটে ভিনিসিয়ুসের বাঁকানো ক্রস থেকে গোল করেন বেনজেমা। ৫৮ মিনিটে নিজের জোড়া ও দলের হয়ে চতুর্থ গোল করেন ভালভার্দে। ৬৩ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে ব্যবধান কমান লুসিয়ানো ভিয়েত্তো। ৬৯ মিনিটে রিয়ালের হয়ে ফের ব্যবদান বাড়ান ভিনিসিয়ুস। ৭৯ মিনিটে ফের ব্যবধান কমান ভিয়েত্তো। একের পর এক গোলে জমে ওঠে ফাইনাল। যদিও দুর্দান্ত লড়াই দিয়েও রিয়ালের জয়রথ রুখতে পারেনি আল-হিলালের ছেলেরা।

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক