বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। আক্রমণাত্মক ফুটবল আর দুর্ভেদ্য রক্ষণে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আগামী রবিবার (২০ জুলাই) মহারণে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এই মহারণকে ঘিরে ফুটবল প্রেমীদের নজর মূলত মেসি ও লামিনে ইয়ামালের লড়াইয়ে থাকলেও, স্পেনের সাফল্যের অন্যতম বড় নায়ক ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। ফাইনালের আগেই তিনি যে ঘোষণা করেছেন তা নিয়ে ফুটবল মহলে রীতিমত তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

চেলসির এই লেফট-ব্যাক পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগকে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তিনি যেন এক অটল প্রাচীর হয়ে উঠেছেন। তবে ফাইনালের আগে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার একটি চমকে দেওয়া মন্তব্য। কুকুরেইয়া জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মভিস্টারপ্লাস’-এ প্রকাশিত এক ভিডিওতে কুকুরেইয়া বলেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তবে তার পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেব। ইউরো আর বিশ্বকাপ দুটোই যখন জেতা হয়ে যাবে, তখন আর চাওয়ার কী-ই বা বাকি থাকে!’ 

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম কুকুরেইয়া। চলমান বিশ্বকাপেও তিনি সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। স্পেনের ফাইনালে ওঠার পথে সাতটি ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে এক মিনিটের জন্যও তাকে মাঠ থেকে তুলে নেওয়ার প্রয়োজন মনে করেননি কোচ। সেখানে  মাত্র ২৭ বছর বয়সে কুকুরেইয়ার এমন মন্তব্য ফুটবল বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করেছে। কারণ, একজন ডিফেন্ডারের ক্যারিয়ারের সেরা সময় সাধারণত এই বয়সেই ধরা হয়। তাই অনেকেই মনে করছেন, এটি হয়তো কুকুরেইয়ার রসিকতাই হতে পারে। আবার কেউ কেউ বলছেন, তিনি সত্যিই নিজের লক্ষ্য পূরণ হলে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন। এর আগে রসিকতা করে কুকুরেইয়া বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন শরীরে।  

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘হঠাৎ ভোর ৫টায় বেজে উঠল ফোন…’,কী ভাবে দময়ন্তীকে ফিরে পেল তাঁর পরিবার?

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের

ফের শহরে আসছেন মেসি, তিলোত্তমায় খেলবেন ফুটবলও

পানিহাটিতে নির্মল ঘোষের ছেলেকে রাস্তায় ঘোরাল পুলিশ, উঠল ‘চোর-চোর’ স্লোগান

সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

হিন্দু পরিচয়ে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ