বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই সাধারণত আলোচনার কেন্দ্রে থাকেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা নেইমারের মতো মহাতারকারা। কিন্তু ২০২৬ বিশ্বকাপ প্রমাণ করে দিয়েছে ফুটবল শুধুই তারকাদের খেলা নয়। নিজেদের দুরন্ত পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে নতুন নায়ক হয়ে উঠেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তিনি। বয়স যে শুধুই একটি সংখ্যা, তা নিজের পারফরম্যান্স দিয়েই দেখিয়ে দিয়েছেন এই গোলরক্ষক। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার নতুন ক্লাবে যোগ দিয়েছেন। 

জানা গিয়েছে, ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ  দিয়েছেন। এই খবর শুক্রবার (২৫ জুলাই) চিলিয়ান ক্লাবের সভাপতি আনিবাল মোসা আনুষ্ঠানিকভাবে ভোজিনহার যোগদানের খবরটি নিশ্চিত করেছেন। ভোজিনহা খুব তাড়াতাঁরি চিলি যাবেন। সেখানে যাবতীয় মেডিকেল পরীক্ষার পর ক্লাবটির ঘরের মাঠ ‘এস্তাদিও মনুমেন্তাল’-তে তাঁকে আনুষ্ঠানিকভাবে  পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসছেন এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের দলের অংশ হবেন।’ 

 

View this profile on Instagram

 

 সূত্রের খবর, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনহা। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো ইনস্টাগ্রামে কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের ছবি পোস্ট করে তাঁকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। যে ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’ সম্প্রতি সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনহা বলেছিলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’  কেপ ভার্দে শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে না পারলেও দলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন ভজনিয়া। শক্তিশালী প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি বারবার দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। তাঁর একাধিক অবিশ্বাস্য সেভ ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা মুহূর্তগুলির তালিকায় জায়গা করে নিয়েছে।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির