এবার মেজর ক্রিকেট লিগে কোচ হিসাবে পন্টিং

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের কোচ হিসাবে দায়িত্ব নিলেন রিকি পন্টিং। এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসাবে দায়িত্বে ছিলেন গ্রেগ শিপার্ড। এবার শিপার্ডের শিষ্যের হাতে এল এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব।

এর আগে ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিলেন পন্টিং। মার্কিন যুক্তরাষ্ট্রে টি ২০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রেই মেজর লিগ ক্রিকেট শুরু হওয়ার কথা। পন্টিং এখন আইপিএলের ফ্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের কোচ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টি ২০ লিগেও অংশ নিতে দেখা যাবে তিনবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

সম্প্রতি এক বিবৃতিতে রিকি পন্টিং জানিয়েছেন, ‘এই বছর ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের সম্প্রসারণ ঘটেছে। আমি যুক্তরাষ্ট্র ক্রিকেটে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। গ্রেগ শিপার্ডের জায়গা নেওয়াটা খুবই বড় অনুভূতি। কোনও ফ্র্যাঞ্চাইজিকে দাঁড় করাতে এর থেকে ভালো জায়গা আর হয় না।‘ একইসঙ্গে ওয়াশিংটন ফ্রিডমের ম্যানেজার মাইকেল ক্লিঙ্গার জানান, রিকি পন্টিং বিশ্বের কাছে সবচেয়ে পরিচিত ক্রিকেটার। রিকি পন্টিংকে কোচ হিসাবে পাওয়া শুধু ওয়াশিংটন ফ্রিডমের জন্যই নয়, উত্তর আমেরিকার ক্রিকেটের জন্য একটা বড় ব্যাপার।  

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের