গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তারই প্রস্তুতি আজ, রবিবার থেকে শুরু করে দিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে খেলতে নেমেছেন শুভমন গিলরা। এদিন কেরলমের তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ওডিআই-তে নেমেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং-য়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে করেছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ভারতীয় বোলিং ও পিচ মাপছিলেন তাঁরা। তবে দশ ওভারের পর থেকে গতি ধরে তাঁদের ব্য়াটিং। দেশের হয়ে দুরন্ত স্টার্ট দেন জন ক্যাম্ববেল ও জাস্টিন গ্রিভস। তাঁদের চওড়া ব্য়াটের উপর ভর করে বিশাল রানের দিকে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কিন্তু ক্যাম্পবেল ও গ্রিভসের গতিতে ব্রেক লাগান ভারতের কুলদীপ যাদব। একা হাতে তিনি নেন চার উইকেট।

আরও পডুন: ‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

যার ফলে একটা সময়ে যখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চারশো রানে গিয়ে থামবে, তখনই কুলদীপের ঘূর্ণিতে ৩০০ রানও করতে পারলেন না সাই হোপরা। তবে লড়াই যোগ্য রান খাড়া করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তিরুবনন্তপুরমের মাঠে ভারতের বোলিং-কে ভালই আক্রমণ করেন জন ক্যাম্ববেল (৬২) ও জাস্টিন গ্রিভসরা (১০১)। তাঁদের ওপেনিং জুটি ১৩৫ রান করে। তারপরেই কুলদীপের দাপটে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শেষে দলের হয়ে হাল ধরেন আমীর জাঙ্গু। তিনি করেন গুরুত্বপূর্ণ ৫৮ রান। শেষে রস্টন চেজের ২৪ রান ওয়েস্ট ইন্ডিজের ইনিংস-কে ২৯৫ রানে পৌঁছে দেয়। ব্যাট হাতে এদিন উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব। তিনি দশ ওভারে নেন চার উইকেট, বিনিময়ে খরচ করেন মাত্র ৪০ রান। তারপরেই দুরন্ত বোলিং করেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি দশ ওভারে ৬০ রান দিয়ে নেন দুটি উইকেট। নীতীশ কুমার রেড্ডি পাঁচ ওভার বল করে ৪৫ রান দিয়ে নেন একটি উইকেট।

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক