সাজঘরে ‘ধূমপান’, ভ্যাপিং বিতর্কে দোষী সাব্যস্ত রিয়ান পরাগকে মোটা টাকা জরিমানা BCCI-এর

ভ্যাপিং কাণ্ডে দোষী সাব্যস্ত রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভিতরে ধূমপান করতে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে। মঙ্গলবার (২৮ এপ্রিল) IPL-এ পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। সেই ম্যাচেই নিয়ম ভেঙে বিতর্কে জড়ান রিয়ান পরাগ। এবার তার সাজা পেলেন খেলোয়াড়। ভ্যাপিং কাণ্ডে দোষী সাব্যস্ত রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, মাঠের আম্পায়ার তন্ময় শ্রীবাস্তব ও নিতিন মেননকে বিষয়টি জানিয়েছেন ম্যাচ রেফারি অমিত শর্মা। এরপরেই খেলোয়াড়কে IPL-এর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর ৪০তম ম্যাচে পঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় খেলোয়াড় ও দলীয় কর্মকর্তাদের জন্য নির্ধারিত আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।’

আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘনের দায়ে রিয়ানকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যা খেলার সুনাম ক্ষুণ্ণ করার মতো একটি অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল, রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের সময়। যখন সাজঘর থেকে রিয়ানের হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরতে দেখা যায়। রিয়ানের মুখ থেকে স্পষ্ট ধোঁয়া বের হতে দেখা যায়। ধারণা, তিনি ই-সিগারেট জাতীয় কিছু সেবন করছিলেন। কিন্তু আইন অনুযায়ী, ই-সিগারেট ভারতে নিষিদ্ধ। এটি কেউ দেশে সেবন করলে তাঁর জেল হতে পারে। শুধু তাই নয়, স্টেডিয়ামের সাজঘর-সহ আশেপাশের এলাকায় ধূমপান একেবারে নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট জায়গায় ধূমপান করা যায়। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবেই যেকোনও স্টেডিয়ামেই ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ করে, ই-সিগারেট খেলোয়াড়দের সেবন একেবারেই অনুচিত। তাতে তাঁদের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে। তাই রিয়ানের খাওয়ার দৃশ্য ভাইরাল হতেই কঠোর ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, রিয়ান তাঁর অপরাধ স্বীকার করেছেন। এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএলের সুনাম অক্ষুণ্ণ রাখতে এখন বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখছে। এবং লেভেল ১ অপরাধের জন্য খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। উল্লেখ্য, ভারত সরকার ২০১৯ সালে ই-সিগারেটের উৎপাদন, বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করেছিল। অপরাধীর এক বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে। এদিকে আইপিএলে ব্যাট হাতে খুব একটা ভাল সময় কাটছে পরাগের। তাঁর রানের রেকর্ড ভাল নয়।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর