জোর ধাক্কা ব্রাজিলের, চোটের কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাস ছিঁড়ে যাওয়ায় চলতি মৌসুমের বাকি অংশের পাশাপাশি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন রদ্রিগো। তবে স্প্যানিশ লিগে হেতাফের বিরুদ্ধে ম্যাচে চোট আরও গুরুতর আকার নেয়। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হারের পাশাপাশি বড় মূল্য দিতে হলো তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকেও। ক্লাবের মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়, ডান হাঁটুর এসিএল ও বাইরের মিনিস্কাস ছিঁড়ে গেছে। ফলে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগো এই দিনটিকে নিজের জীবনের “সবচেয়ে কঠিন দিনগুলোর একটি” বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ফুটবলই তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, আর দীর্ঘ সময় সেটি থেকে দূরে থাকতে হবে। এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন। ক্লাবের হয়ে মৌসুমের বাকি ম্যাচ এবং দেশের হয়ে বিশ্বকাপ-দুটোই হাতছাড়া হওয়া তাঁর কাছে বিশাল আঘাত। তবু আগের মতোই মানসিকভাবে দৃঢ় থাকার বার্তা দিয়েছেন তিনি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা ছিল রদ্রিগোর। ফলে বিশ্বকাপের আগে এই চোট দলগঠনের প্রক্রিয়ায় বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। চোটের খবর শুনে সমবেদনা জানিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, এই ধরনের চোট শুধু শারীরিক নয়, মানসিকভাবেও কঠিন। রদ্রিগোকে শক্ত থাকার পরামর্শ দিয়ে দ্রুত মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২৭ ম্যাচে ৩ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। এখন তাঁর লক্ষ্য একটাই, সফল অস্ত্রোপচার ও পুনর্বাসনের মাধ্যমে আরও শক্তভাবে মাঠে ফেরা।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি