অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের এ দলে নাম নেই রোহিত-কোহলির, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শেষ হওয়ার পর থেকে রোহিত এবং কোহলি মাঠে অনুপস্থিত। এবার এক দিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে ফের অনিশ্চয়তা। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই তালিকাতেই নেই রোহিত এবং কোহলির নাম। এমনকি এই দুই ক্রিকেটার এক দিনের সিরিজে খেলবেন কিনা তা নিয়েও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

সম্প্রতি ১০ কেজি ওজন ঝরিয়েছেন রোহিত শর্মা। কিন্তু তার পরেও পেলেন না দলে জায়গা। ঘোষণা অনুযায়ী শ্রেয়স আয়ার হচ্ছে ভারত এ দলের অধিনায়ক। শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দলে থাকার দৌড়েও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজ়‌ের জন্য ঘোষণা করা হয়েছে দু’টি দল। বোর্ড প্রথম ম্যাচের জন্য একটি দল এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য সেই দলে কিছু বদল আনা হয়েছে বলেই জানিয়েছে। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, অর্শদীপ সিংরা, যারা বর্তমানে দুবাইয়ে রয়েছেন এশিয়া কাপের জন্য।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালের পর ৩০ সেপ্টেম্বর ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচ হবে। অভিষেক শর্মা যেহেতু এশিয়া কাপে খেলছেন তাই দুই দিনের মধ্যে খেলতে যাওয়া অসম্ভব তাঁর তাঁদের রাখা হয়েছে পরের দুটি ম্যাচে। ৩ এবং ৫ অক্টোবর হবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ। সেই সময়েই কিছুটা বিরতি নিয়ে ময়দানে নামবেন অভিষেক, অর্শদীপ। পাশাপাশি ইরানি কাপে খেলতে চলা অবশিষ্ট ভারত দলও ঘোষণা করা হয়েছে। যেখানে জত পাটীদার দলকে নেতৃত্ব দেবেন। ১ অক্টোবর থেকে ম্যাচ হবে নাগপুরে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা