এশিয়া কাপের আগে জোর ধাক্কা! ফিটনেস পরীক্ষায় পাশ শুভমন ও বুমরাহ, রোহিতের কী হল?

তবে জানা গিয়েছে, রোহিতও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। তবে আপাতত তিনি কোথাও খেলবেন না, নভেম্বরে অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ খেলা রয়েছে ভারতের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কতটা ফিট ভারতীয় ক্রিকেটাররা? এশিয়া কাপের আগে জোর ধাক্কা! বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যে কোনও বড় প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে সকল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হয়। আর তাতে পাশ করা বাধ্যতা মূলক। তবে যদি কোনও ক্রিকেটার খেলার মধ্যে থাকেন, তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হয়না। তাই যে সকল ক্রিকেটাররা দলীপ ট্রফিতে খেলেছেন তাদের আলাদা করে পরীক্ষা দিতে হয়নি। তবে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে, শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর-সহ বেশকিছু ভারতীয় ক্রিকেটাররা ফিটনেস পরীক্ষা দিতে বেঙ্গালুরুতে গিয়েছেন।

যেহেতু জ্বর হওয়ার কারণে দলীপ ট্রফি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন, সে কারণে এশিয়া কাপের আগে শুভমনকেও আলাদা করে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে। এমনকী খেলার মধ্যে না থাকলেও ফিটনেস পরীক্ষা দিতে বলা হয়েছে রোহিত শর্মাকেও। সেইমতো তিনি বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস পরীক্ষা দেন তিনি। ইতিমধ্যেই সকলের ফিটনেস পরীক্ষার ফল বেরিয়েছে। আর শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর-সহ সকলে পরীক্ষায় পাশ করেছেন। এখন ভারতে ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমে ফিটনেসের পরীক্ষা হয়। সেটাই করা হয়েছে।

এছাড়াও ক্রিকেটার দের শরীরে হাড়ের ঘনত্ব পরিমাপের জন্যেও এক ধরনের পরীক্ষা করা হয়েছে। আর তাতে শুভমন, জিতেশ ও বুমরাহ পাশ করেছেন। সুতরাং তাঁরা এশিয়া কাপ খেলার জন্যে তৈরি। অন্যদিকে যশস্বী ও ওয়াশিংটন স্ট্যান্ডবাই, শার্দূল খেলবেন দলীপে। কিন্তু রোহিতের কী হল? সকলের নজর তাঁর দিকেই ছিল। তা নিয়ে জোর আলোচনাও চলেছে। তবে জানা গিয়েছে, রোহিতও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, বেঙ্গালুরুতে পরীক্ষা চলাকালীন সেন্টার অফ এক্সিলেন্সে রোহিতের শারীরিক চেহারা এবং তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। রোহিত ইতিমধ্যেই টি-টোয়েন্টি এবং টেস্ট কেরিয়ার থেকে অবসর নিয়েছেন। রোহিত কেবল ওয়ানডে ফর্ম্যাটে ভারতীয় খেলোয়াড় হিসেবে সক্রিয় রয়েছেন। তিনি ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছিলেন। তবে আপাতত তিনি কোথাও খেলবেন না, নভেম্বরে অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ খেলা রয়েছে ভারতের। সেখানে রোহিতের খেলার কথা রয়েছে। পাশাপাশি সেপ্টেম্বর মাসে তিনটি এক দিনের ম্যাচ খেলতে পারেন তিনি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল