আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোমার কোচের চাকরি হারালেন হোসে মরিনহো

নিজস্ব প্রতিনিধি, মিলান: প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় চাকরি চলে গেল হোসে মরিনহোর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিল ইতালির রোমা ক্লাব কর্তৃপক্ষ। পর্তুগিজ কোচকে ছাঁটাই করার বিষয়ে ইতালির ক্লাবটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু হোসে মরিনহো নন, পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে রোমা কর্তৃপক্ষ।  ক্লাবের পরবর্তী কোচের দৌড়ে এগিয়ে প্রাক্তন খেলোয়াড় ডি রজ্জি। 

২০০০ সালে কোচ হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল মরিনহোর। প্রথমে বেনফিকার দায়িত্ব সামলেছিলেন। তার পরে পোর্তো, রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। ২৩ বছরের কোচিং জীবনে দুইবার চ্যাম্পিয়নস লিগে জিতেছেন। ২০০৪ সালে পোর্তোকে ও ২০১০ সালে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন করেছিলেন। প্রশিক্ষক হিসাবে পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি ও স্পেন চারটি দেশেই লিগ জেতার অনন্য রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

২০২১ সালের মে মাসে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর মরিনহোকে কোচ হিসাবে নিয়োগ করেছিল রোমা কর্তৃপক্ষ। ইতালির ক্লাবটির ইতিহাসে তিনি ছিলেন ৬০তম কোচ। দায়িত্ব পাওয়ার পরে ২০২২ সালে রোমাকে উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছেন। গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে চলতি মরসুমে ক্লাবকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। চলতি মরসুমে  ইতালিয়ান সিরি আ-তে রোমার অবস্থান মোটেও ভালো নয়। ২০ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায়  ৯ নম্বরে রয়েছে ক্লাবটি। শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে। কোচ হিসাবে সমীহ আদায় করে নিলেও মাথা গরমের জন্য কুখ্যাতি রয়েছে মরিনহোর।  

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ