রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে বেঙ্গালুরু

অনবদ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইটদের কাছে হেরে চলতি আইপিএলের দ্বিতীয়পর্ব শুরু করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু অনবদ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। টানা দু’ম্যাচেই জয় তুলে নিল তারা। মুম্বইয়ের পর বুধবার রাজস্থানকেও হারিয়ে দিল আরসিবি। সেইসঙ্গে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েলরা।

ব্যাটসম্যানদের দাপটে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। ভরত এবং ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৭ বলে বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কোহলিরা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট। রাজস্থানের হয়ে ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেন লুইস এবং জইসওয়াল। দু’জনের মধ্যে মোট ৭৭ রানের পার্টনারশিপ হয়। ৫৮ রান করেন লুইস এবং ৩১ রান করেন জইসওয়াল। তবে এই দুই ব্যাটসম্যান ছাড়া কেউই সেইভাবে জ্বলে উঠতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করেন রাজস্থান। সর্বাধিক ৩টি উইকেট নেন হর্শাল প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকে আরসিবি। ওপেনে বিরাট কোহলি (২৫) ও দেবদূত পাডিক্কল (২২) দুরন্ত ব্যাটিং করেন। বাকি কাজটা সেরে ফেলেন ভরত (৪৪), ম্যাক্সওয়েল (৫০), এবি ডি ভিলিয়ার্সরা (৪)।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের