ভারতীয় বোর্ডের নির্বাচক হিসেবে জায়গা পাচ্ছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিসিসিআই-এর নতুন সিলেকশন কমিটিতে যুক্ত হতে চলেছেন আর পি সিং এবং প্রজ্ঞান ওঝা। ওয়েস্ট জোন এবং সাউথ জোন থেকে নির্দিষ্ট কিছু প্রার্থীর মধ্যে থেকে নির্বাচিত হতে পারেন এই দুই প্রাক্তন ক্রিকেটার। সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এস.শরৎ-এর মেয়াদ শেষ হওয়ায় পদ দুটি শূন্য হয়েছে। সেই জায়গাতেই নিয়োগ করতে চলেছে বিসিসিআই। গত মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে নাম জমা পড়ে প্রবীন কুমার, আশীষ জৈদি এবং শক্তি সিং এর মতো অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারদের। তবে সূত্র বলছে, সকলের মধ্যে আর পি সিং এবং প্রজ্ঞান ওঝাই এগিয়ে রয়েছেন।

আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত নির্দিষ্ট করেছিলো নিয়োগকারী কমিটি। যেমন যিনি প্রার্থী হবেন তাঁকে কমপক্ষে ৭টি টেস্ট খেলতে হবে। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০টি ওয়ান-ডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচের সম্মিলিত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনের সময় অবসরের বয়স অন্তত পাঁচ বছর হতেই হবে। BCCI-এর কোনও কমিটিতে মোট ৫ বছরের বেশি কাজ করা যাবে না। প্রজ্ঞান ওঝা এবং আর পি সিং এই সব শর্ত পূরণ করেছেন। আর পি সিং ২০০৭ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। তিনি ১৪টি টেস্ট, ৫৮ টি ওয়ান ডে ও ১০টি টি-২০ খেলেছেন। অন্যদিকে, প্রজ্ঞান ওঝা ২৪টি টেস্ট, ১৮টি ওয়ান-ডে এবং ৬টি টি-২০ খেলেছেন । পাশাপাশি, ১০০টিরও বেশি টেস্ট উইকেট নিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা দলে ভারসাম্য আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

এই পরিবর্তন বিসিসিআইয়ের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে। নির্বাচিত প্যানেল সম্ভবত আগামী মাস থেকে নতুনভাবে কাজ শুরু করবে। বিশ্লেষকদের মতে, প্রজ্ঞান ওঝা এবং আর পি সিং এর যুক্ত হওয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গী ও পারফরম্যান্স ভিত্তিক নির্বাচনকে আরও বেশি কার্যকরী করবে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?