আল নাসের ছেড়ে নাপোলিতে পাড়ি দিলেন গার্সিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সৌদির মাটি ছাড়ার সিদ্ধান্ত পাকাপাকিভাবেই নিয়ে নিলেন রুডি গার্সিয়া। এবার তিনি আরবভূমি ছেড়ে পাড়ি দিলেন ইতালিতে। অর্থ্যাৎ আল নাসের ছেড়ে এবার নাপোলির হট সিটে বসতে দেখা যাবে তাঁকে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছর পর নাপোলিকে ইতালির লিগ চ্যাম্পিয়ান করেছিলেন স্পালেত্তি। কিন্তু তারপরই তিনি নাপোলির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এবার সেই জায়গাতেই বসতে চলেছেন রুডি গার্সিয়া। এবং সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গার্সিয়া লেখেন, ইতালিতে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত।

তবে এই খবর আগেই জানিয়ে দিয়েছিলেন নাপোলির সভাপতি অরেলিয়ে। কিন্তু কত পরিমাণ অর্থের বিনিময়ে গার্সিয়ার সঙ্গে চুক্তি হয়েছে তার পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রোমার দায়িত্ব সামলেছেন গার্সিয়া। এবং সেই সময় দুবার চ্যাম্পিয়ান্স লিগে খেলার সুযোগও পেয়েছিল রোমা। এছাড়া ইতালিয়ান ভাসাটা ভালো জানেন বলেই নাপোলির কর্তাদের প্রথম পছন্দ ছিলেন তিনিই।

তবে গার্সিয়ার সঙ্গে নাপোলির কোচ হওয়ার দৌড়ে ছিলেন বার্সার প্রাক্তন কোচ লুইস এনরিকেও। কিন্তু শেষ পর্যন্ত এনরিকেকে হারিয়ে এই দৌড়ে খেতাব জয় করলেন গার্সিয়া।

অনেকদিন ধরেই তাঁর সঙ্গে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো মতের মিল হচ্ছিল না। সেই কারণেই গার্সিয়া সৌদির ক্লাব ছাড়তে বধ্য পরিকর ছিলেন। সেই সুযোগেই তাঁকে এবার দলে নিয়ে নাপোলি চমক দিল। এখন দেখা যাক গার্সিয়ার আমলে নাপোলি কতটা সাফল্যের মুখ দেখে তা সময়ই বলবে।

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর টাকা আজ থেকেই, বার্তা শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! বনগাঁয় গ্রেফতার কূখ্যাত সন্ত্রাসী ফিরোজ মণ্ডল, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের