ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’-এ ঠাঁই হল না সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের দ্য হানড্রেডে পুরুষদের প্রতিযোগিতায় দল পেলেন না সাকিল আল হাসান। পাশাপাশি গত মরশুমে জায়গা পাওয়া কোনও বাংলাদেশি খেলোয়াড়ই সুযোগ পাননি। সেইসঙ্গে বিশ্বের অনেক নামী দামি খেলোয়াড়রাও দ্য হানড্রেডে জায়গা পাননি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারে কোনও দলই সাকিবকে নিতে আগ্রহ দেখাননি। গত মরশুমে সাকিবকে ৭৫ হাজার পাউন্ডে কিনে হয়েছিল। সাকিব ছাড়াও কেনা হয়েছিল তামিম ইকবাল ও লিটন দাসকে। তবে এবার তামিম ইকবাল ও লিটন দাসকে দ্য হানড্রেডে কোনও দলই নেয়নি। গত মরশুমে মোট ১৫ জন বাংলাদেশি খেলোয়াড়কে নেওয়া হয়েছিল। কিন্তু এবারে কোনও বাংলাদেশি খেলোয়াড়কেই নেওয়া হয়নি।

শুধু বাংলাদেশি খেলোয়াড়রাই নন, বিশ্বের অনেক খেলোয়াড়ই দ্য হামড্রেডে জায়গা পাননি। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান ও ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড।

এদিকে পাকিস্তানের বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ানকে কেউ কিনতে আগ্রহ না দেখালেও নাসিম শাহকে দলে নিয়েছেন বার্মিংহাম ফিনিক্স। নাসিমকে এক লক্ষ ২৫ হাজার পাউন্ড দিয়ে কিনেছে বার্মিংহাম। পাশাপাশি শাহিন আফ্রিদিকে এক লক্ষ পাউন্ড দিয়ে দলে নিয়েছে ওয়ালস ফায়ার।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার