নির্বাচনে জিতেই অনুশীলন শুরু সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনে জিতলেও খেলাকে গুডবাই জানাননি সাকিব আল হাসান। সোমবার মীরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। সামনেই বিপিএল। সেখানে অংশ নিতে চলেছেন এই ক্রিকেট তারকা। তাই বিপিএলকে সামনে রেখেই শুরু করে দিলেন প্রস্তুতি।

রবিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। নির্বাচিত হওয়ার পর রবিবার রাতেই মাগুরা থেকে রওনা দেন তিনি। এদিন সকাল থেকে স্টেডিয়ামে বাংলাদেশি খেলোয়াড়, কোচের আনাগোনা লেগেই ছিল। কোচ নাজমুল আবেদিন আসেন স্টেডিয়ামে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদ ইসলাম, মোজাদ্দেদ আলফাও আসতে শুরু করেন। সেইসময় হঠাৎই সাদা গাড়িতে স্টেডিয়ামে এলেন সাকিব। ব্যাট হাতে স্টেডিয়ামে ঢুকলেন তিনি।সাকিব যখন অনুশীলন করছিলেন, তখন স্টেডিয়ামে ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসেন।

সামনেই বাংলাদেশের টি ২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে। এবারে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের আসর। তার আগে ব্যাটে বলে নিজেকে ঝালিয়ে নিতে ফের প্র্যাকটিসে নামলেন সাকিব। জানা গিয়েছে, নির্বাচনের কাজে ব্যস্ত থাকা সত্বেও নিজেকে ফিট রাখার কাজ চালিয়ে গিয়েছিলেন সাকিব। মাগুরায় থাকাকালীনও ফিটনেসের কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে