ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের দায়িত্ব ছাড়লেন সন্দীপ নন্দী

Share:

নিজস্ব প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার চার মাসের মাথাতেই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের দায়িত্ব ছাড়লেন একসময় কলকাতা ময়দান কাঁপানো সন্দীপ নন্দী। কি কারণে দায়িত্ব ছাড়লেন তা বলেননি। তবে মনে করা হচ্ছে সদ্য সমাপ্ত শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পরে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে মনমালিন্য শুরু হয় সন্দীপের। টাইব্রেকারের আগে গোলরক্ষক প্রভসুখনকে বসিয়ে দেবজি‍ৎ মজুমদারকে নামানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন ব্রুজো  সুপার খেলতে ইস্টবেঙ্গল গোয়ায় যাওয়ার পর ইস্টবেঙ্গলের প্রধান কোচের সঙ্গে গোলকিপার কোচের ঝামেলা চরমে পৌঁছয়। এর পরই সন্দীপ গোলকিপার কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। গোয়া থেকে তিনি কলকাতায় ফেরার বিমান ধরেন।

গত কয়েক বছর ধরে ট্রফি খরা চলছে ভারতীয় ফুটবলের একসময়ের পরাশক্তি ইস্টবেঙ্গলের। কলকাতা লিগ ছাড়া ঝুলিতে কোনও ট্রফি জমা পড়েনি। ফলে সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। চলতি মরসুমে ভাল ফল করতে তাই কোচিং স্টাফ ও ফুটবলারদের বিষয়ে হিসাব কষেই এগিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কোচিং স্টাফেও অনেক বদল এনেছিলেন। গত জুন মাসের শেষের দিকে নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল একসময়ের দাপুটে গোলকিপার সন্দীপ নন্দীকে। এক বছরের জন্য চুক্তি করা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু চার মাসের মাথাতেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

ফুটবলার হিসাবে জাতীয় দলের পাশাপাশি  ইস্টবেঙ্গল, মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে চুটিয়ে খেলেছেন। জিতেছিলেন জাতীয় লিগ, আই লিগ। ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। দস্তানা তুলে রাখার পরে গোলকিপার কোচ হিসেবে কাজ শুরু করেন। রয়েছে এএফসি গোলকিপিং ‘এ’ ডিপ্লোমা সার্টিফিকেট।  নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন। লাল-হলুদের সঙ্গে কোচ হিসাবে যুক্ত হওয়ার পরেই সন্দীপ জানিয়েছিলেন, ‘কোচ হিসেবেও পুরনো ক্লাবকে অনেক কিছু ফেরত দিতে চান।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল