কেকেআর না চেন্নাই, কোথায় ভবিষ্যৎ সঞ্জুর, উইকেটকিপার ব্যাটারকে নিয়ে দড়ি টানাটানি অব্যাহত

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের আইপিএল মরসুম শেষ হয়েছে মাস কয়েক আগেই। আবার আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে আইপিএল। তার আগে রাজস্থান রয়্যালস নিয়ে চলছে বিস্তর চর্চা। এই দলের হয়েই খেলছেন সঞ্জু স্যামসন। সম্প্রতি তিনি দলীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যে তিনি রাজস্থান রয়্যালস ছাড়তে চান। দলের উইকেট রক্ষক এবং ব্যাটারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সকলে। তবে তিনি সত্যিই অন্য কোনও দলে যোগ দেবেন কিনা তা নির্ভর করছে রাজস্থান কর্তৃপক্ষের ওপর । ইতিমধ্যেই সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।

এদিকে আইপিএলের আগামী নিলাম হওয়ার আগেই রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু।। সেই জন্যই আগেভাগেই কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। অধিনয়কের এমন আকস্মিক সিদ্ধান্তে স্বভাবতই বিপাকে পড়েছে রাজস্থান। রাজস্থানের হয়ে আজ থেকে নয়, সেই ২০১৩ সাল থেকে খেলছেন সঞ্জু। ২০১৬ এবং ১৭ সালের মরসুমে তিনি খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। সেই সময় দিল্লি ক্যাপিটালস পরিচিত ছিল দিল্লি ডেয়ারডেভিলস নামে।

ওই দু’বছর আইপিএলে রাজস্থান খেলতেই পারেনি। তাদের সাসপেন্ড করা হয়েছিল বি সি সি আই এর পক্ষ থেকে। ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুমে ফের ফিরে আসে রাজস্থান। তখন সঞ্জু আবার দলে ফিরে আসে। ২০২১ সাল থেকে তিনিই হয়েছেন অধিনায়ক। কিন্তু ২০২৪ সালের আইপিএল মরসুম থেকেই রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে তার কিছু সমস্যা তৈরি হয়।। সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব কমার বদলে বেড়েছে। গত আইপিএলের সময় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর মত বিরোধ হয়েছিল। এই সমস্ত কারণেই সম্ভবত সঞ্জু আর রাজস্থানের হয়ে খেলতে চাইছেন না।

ক্রিকেট সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ গত আইপিএলের পরেই রাজস্থান রয়্যালস ছাড়ার কথা ভেবেছিলেন সঞ্জু স্যামসন। জুন মাসে হওয়া রাজস্থানের রিভিউ বৈঠকে সঞ্জুর দল ছাড়তে যাওয়া নিয়ে আলোচনা চলেছে। ঠিক হয়েছে এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন কোচ রাহুল দ্রাবিড়, টিম ডিরেক্টর কুমার সাঙ্গকারা এবং দলের কর্ণধার মনোজ বাদলে।

আইপিএল এর নিয়ম অনুযায়ী নিলাম হওয়ার সময়ে ক্রিকেটারদের সঙ্গে দলগুলোর তিন বছরের চুক্তি হয়। এই সময়কালে ক্রিকেটার এবং দলের মত যদি এক না হয় তাহলে একা ক্রিকেটার দল ছাড়তে পারেন না। গত পূর্ণ নিলামের আগে সঞ্জুকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। সেই হিসাব বলছে ২০১৭ সাল পর্যন্ত এই টাকাতেই রাজস্থানের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন। তবে দল যদি চায় তাহলে অবশ্যই ক্রিকেটারকে পরবর্তী নিলামের আগে ছেড়ে দিতে পারেন।। সঞ্জুর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি রাজস্থান কর্তৃপক্ষ। বিকল্প কাউকে না পাওয়া গেলেও রাজস্থান কর্তৃপক্ষ তাকে ছাড়তে পারবে না। যদিও দলে আরেক উইকেট রক্ষক ও ব্যাটার রয়েছে, তাঁর নাম ধ্রুব জুরেল।

এদিকে সঞ্জুকে দলে টানতে চাইছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে দাঁড়িয়ে মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসাবে সঞ্জুর কথাই ভেবেছে চেন্নাই। এদিকে কেকেআরও ঝোপ বুঝে কোপ মারতে চাইছে। তাদের এমনিতেই ওপেনিং এবং নেতৃত্ব নিয়ে সমস্যা রয়েছে। তাই সঞ্জুকে দলে পেলে তাদের এই দুই সমস্যারই সমাধান হবে তা বলা বাহুল্য। ফলে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে নাইটরা। ২০১২ সালে কেকেআরের হয়েই সঞ্জুর আইপিএল জীবন শুরু।

এদিকে রাজস্থান রয়েলস ছাড়ার জন্য সঞ্জু স্যামসন যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, সেই বিষয়ক জল্পনা আরও বেশি বৃদ্ধি পেয়েছে সমাজ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে। সেখানে জুড়েলের একটি ছবি ব্যবহার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের জার্সি পড়ে রয়েছেন জুরেল। শিরোনামে লেখা রয়েছে ‘অধিনায়ক জুড়েল’। সঙ্গে আবার লেখা, “এক জন থাকবে, যা স্টাম্পের পিছন থেকে খেলা বদলে দেবে।” ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন সঞ্জু বিদায়ের এক প্রকার ইঙ্গিত রাজস্থান রয়্যালস কার্যত দিয়েই দিয়েছে এই পোস্টের মাধ্যমে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল