ষষ্ঠ বিদেশি হিসেবে এই ক্রোট তারকাকে সই করাল ইস্টবেঙ্গল

দলের ষষ্ঠ তথা শেষ বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলল লাল-হলুদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের ষষ্ঠ তথা শেষ বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলল লাল-হলুদ। ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড অ্যান্তোনিও পেরোসেভিচকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বছর ২৯-এর এই ফরোয়ার্ডের ক্রোয়েশিয়ার জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে। হাঙ্গেরির প্রথম ডিভিশনের ক্লাব উজপেস্ট এফসি-র হয়ে খেলতেন পেরোসেভিচ। খ্যাতনামা এই ভারতীয় ক্লাবে সই করতে পেলে বেশ উচ্ছ্বসিত তিনি।

একবছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এলেন ও পেরোসেভিচ। লাল-হলুদে সই করার পর তিনি জানান, ‘ভারতের কথা আমি অনেক শুনেছি, কিন্তু কখনও যাওয়া হয়নি। এবার যাব। আমি এটাও শুনেছি যে ভারতের মানুষ ফুটবল নিয়ে কতটা আগ্রহী এবং আবেগপ্রবণ। ইস্টবেঙ্গলের সমর্থকদের নিয়ে অনেক কিছুই আমার কানে এসেছে। লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর জন্য মুখিয়ে রয়েছি।’

ক্লাব কেরিয়ারে ৫০টির বেশি গোল করেছেন এই ক্রোট ফরোয়ার্ড। খেলেছেন আরব আমিরশাহি, হাঙ্গেরির মতো দেশগুলির প্রথম ডিভিশনের ক্লাবে। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। লাল-হলুদে চিমার সঙ্গে ক্রোট ফুটবলারের বোঝাপড়া কতটা হয় এটা দেখার।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন