এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আর্জি জানিয়ে দায়ের মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ বাতিলের দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন  করা হয়েছিল। জরুরি ভিত্তিতে শুনানি  প্রসঙ্গে দায়ের মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আবেদনকারীর মামলা প্রত্যাখ্যান করল শীর্ষ আদালত।

বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের সামনে একজন আইনজীবী জরুরি তালিকাভুক্তির জন্য বিষয়টি উল্লেখ করেছিলেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে এটি কেবল একটি ম্যাচ,যেটি হোক। আসলে, আবেদনকারী অনুরোধ করেছিলেন যে ম্যাচটি রবিবার হতে চলেছে তাই শুক্রবারেই এই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। মামলা দায়েরকারীর আইনজীবী যুক্তি দেন যে ক্রিকেট ম্যাচ রবিবার নির্ধারিত এবং শুক্রবার মামলাটি তালিকাভুক্ত না হলে আবেদনটি অর্থহীন হয়ে পড়বে, তখন বেঞ্চ বলে, “ম্যাচ এই রবিবার? আমরা কী করতে পারি? এটা হতে দিন। ম্যাচটি চলতেই হবে।”

উর্বশী জৈনের নেতৃত্বে চার আইন শিক্ষার্থীর দায়ের করা আবেদনে বলা হয়েছে, পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা এবং জনসাধারণের অনুভূতির সাথে অসঙ্গতিপূর্ণ একটি বার্তা দেয়। আবেদনে আরও উল্লেখ করা হয় যে, "দেশের মধ্যে ক্রিকেট সম্প্রীতি ও বন্ধুত্ব প্রদর্শনের জন্য। কিন্তু  পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিন্দুরের পর, যখন আমাদের মানুষ মারা গিয়েছিল এবং আমাদের  সেনারা সবকিছুতে ঝুঁকির মুখে পড়েছিল, তখন পাকিস্তানের সঙ্গে খেলা বিপরীত বার্তা দিয়েছে যে আমাদের সেনারা তাদের জীবন উৎসর্গ করছে সেখানে আমারা সেই দেশের সঙ্গেই খেলছি যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়।" আবেদনকারীরা আরও বলেছেন, “এটি পাকিস্তানি জঙ্গিদের হাতে প্রাণ হারানো  ব্যক্তিদের পরিবারের অনুভূতিতেও আঘাত করতে পারে। জাতির মর্যাদা এবং নাগরিকদের নিরাপত্তা বিনোদনের আগে আসে।”  আবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ “জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর” এবং 'সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির মনোবলের জন্য ক্ষতিকর'। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আগামী রবিবার ১৪ সেপ্টেম্বর  এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল