নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নানা অনিশ্চয়তা ও কূটনৈতিক জটিলতার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে নির্ধারিত প্রশিক্ষণ ঘাঁটি পরিবর্তন করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তরের অনুমোদন দিয়েছে ফিফা। এই তথ্য জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। তিনি জানান, ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর এই সিদ্ধান্তে সম্মতি মেলে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। ইরান দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আমেরিকার ভিসা এখনও মেলেনি। গত বৃহস্পতিবার তারা আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। বিশ্বকাপে নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার কাছে ১০ দফা শর্তের তালিকা জমা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। এর মধ্যে অন্যতম দাবি ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা প্রদান। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, খেলোয়াড়দের স্বাগত জানানো হলেও আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আমেরিকাতে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে। মেহদি তাজ বলেন, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইটে পৌঁছানো সম্ভব, যা টুসনের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।

আরও পড়ুনঃ জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

সূচি অনুযায়ী, ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে, ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান। বর্তমানে দলটি দক্ষিণ তুরস্কের আনতালিয়ায় চূড়ান্ত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অন্নপূর্ণার টাকা ঢুকবে, যোগ্যরাই পাবেন’, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর