জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে হতে চলা ইউনিটি কাপের আগে ভারতীয় জাতীয় দল থেকে নিজেদের সাতজন ফুটবলারের নাম প্রত্যাহার করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (এমবিএসজি)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) রবিবার জানিয়েছে যে, ইউনিটি কাপের আগে জাতীয় দলের ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্টসের খেলোয়াড়দের ফিরে যেতে বলায় তারা অসন্তুষ্ট। তাঁদের পরিবর্তে এআইএফএফ শেষ মুহূর্তে দলে আরও পাঁচজন নতুন খেলোয়াড় যুক্ত করেছে।

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, ‘সংবাদমাধ্যমে ক্লাবের এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে যে, মোহনবাগান এসজি ছয় দিন আগেই এআইএফএফ-কে চিঠি দিয়ে জানিয়েছিল ফিফা উইন্ডোর বাইরে যদি খেলোয়াড়রা আহত হন, তবে ফেডারেশনকেই তার দায়ভার নিতে হবে এবং ওই কর্মকর্তা অভিযোগ করেছেন যে আমরা নাকি সেই চিঠির কোনো উত্তর দিইনি।’  তিনি আরও বলেন, ‘এমন কোনও চিঠির অস্তিত্বই নেই। লন্ডনে হতে চলা ইউনিটি কাপে ভারতের অংশগ্রহণ প্রসঙ্গে গত ১০ এপ্রিল থেকে এআইএফএফ সব ক্লাবের কাছে মোট চারটি চিঠি পাঠিয়েছে।’

সত্যনারায়ণ আরও বলেন, ‘ওই এমবিএসজি (MBSG) কর্মকর্তা আরেকটি ভুল তথ্য দিয়েছেন, তা হলো খেলোয়াড়রা আহত হলে এআইএফএফ নাকি তাদের চিকিৎসার খরচ বহন করে না। শুধুমাত্র ২০২৫-২৬ মরশুমে আমরা সিনিয়র ও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের আঘাতজনিত চিকিৎসার পেছনে এবং পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করেছি।” তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের কল্যাণ সাধন এআইএফএফ-এর কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। আমাদের তত্ত্বাবধানে থাকাকালীন যদি কোনো খেলোয়াড় আহত হন, তবে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের যাবতীয় খরচ বহন করা থেকে এআইএফএফ কখনোই পিছিয়ে আসে না।’ এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল আরও জানান বায়োমেট্রিক ভিসা প্রক্রিয়ার পুরোটা সময় ক্লাব সহযোগিতা করেছিল অথচ ঠিক শেষ মুহূর্তে এসে তারা সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলে।

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল বলেছেন, “পরবর্তী সমস্ত চিঠিতে ইভেন্টের তারিখ উল্লেখ করা হয়েছিল সঙ্গে খেলোয়াড়দের বায়োমেট্রিক পরীক্ষার তারিখও। যা ক্লাবের সুবিধা অনুযায়ী ঠিক করা হয়েছিল। মোহনবাগান এসজি-র খেলোয়াড়রা বায়োমেট্রিক পরীক্ষায় অংশ নিয়েছিল। স্পষ্টতই, এটি ক্লাব জানত কারণ আমরা তাদের চিঠি লিখেছিলাম। ইভেন্টের বিবরণ সংক্রান্ত আরও দুটি ইমেল মোহনবাগান এসজি সহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছিল। ক্লাবগুলোর পক্ষ থেকে এই সমস্ত ইমেলের কোনো অনুমতি দেওয়া হয়নি। অবশেষে, ২০ মে রাতে, এআইএফএফ এমবিএসজি-র কাছ থেকে একটি ইমেল পায়, যেখানে বলা হয় যে তাদের খেলোয়াড়দের ‘ফিফা উইন্ডোর সময়” ছেড়ে দেওয়া হবে এবং এআইএফএফ সেই অনুযায়ী খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করতে পারে।’

আরও পড়ুন: ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল বলেন, ‘খেলোয়াড়রা আমাদের জাতীয় দলের ম্যানেজার মিস্টার ভেলুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তারা ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল, এবং ম্যানেজমেন্ট তাদের ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছে। এই ছয়জন খেলোয়াড় ২২ মে ক্যাম্পে যোগ দেন এবং সন্ধ্যায় একটি রিকভারি সেশনেও অংশ নেন। তবে, পরদিন সকালে ক্লাব থেকে তাদের খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়া হয় যে, সন্ধ্যায় জাতীয় দলের প্রশিক্ষণ সেশনে যেন তারা যোগ না দেয় এবং ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে যেন তারা না খেলে। প্রধান কোচ   খালিদ জামিল এবং ম্যানেজার ভেলু সংশ্লিষ্ট খেলোয়াড়দের  সঙ্গে কথা বলেন এবং জানতে চান যে তারা কী করতে চায়। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর, খেলোয়াড়রা জাতীয় দলের ম্যানেজমেন্টকে জানান যে, ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে খেলা বা অনুশীলন না করার জন্য তাদের ক্লাব থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্প ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের কেউ কেউ বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।’ 

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?