সব দেখেছি: ইংল্য়ান্ডের পাঁচশো রান প্রসঙ্গে বাবরদের আক্রম

মাত্র ৭৪ ওভারে ৫০০ রান তোলে ইংল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ইংল্যান্ড প্রথম দিনেই পাঁচশো রান করেছে। দলের চার খেলোয়াড় জ্যাক ক্রলে, বেন ডাকেট, ওলি পপ এবং হ্যারি ব্রুক প্রত্যেকের সেঞ্চুরি। চার ব্যাটসম্যানের মধ্যে কে কত রান করেছেন, সেটাও বলা দরকার।  হ্যারি ব্রুক -১০১। ওলি পপ – ১০৮। ক্রলে – ১২২। ডাকেট ১০৭। মাত্র ২৪ বছরের এক খেলোয়াড়ের কাছে বেধড়ক মার খেয়েছেন নাসিম। শুরু থেকেই ইংল্যান্ড ছিল মারমুখী। কার্যত পাকিস্তানের বোলারদের সঙ্গে তারা এদিন ছেলে-খেলা করে।

পাকিস্তানের এদিনের পারফর্ম্যান্সে সে দেশের একাধিক প্রাক্তনী ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়াসিম আক্রম এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের পারফর্ম্যান্সে তিনি কতটা বিরক্ত। নিজের টুইটার হ্যান্ডেলে তার টুইট – সব দেখছি। একদিনে ইংল্যান্ড পাঁচশো রান তুলে নিয়েছে।

১৭ বছর বাদ পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলতে গিয়েছে ইংল্যান্ড। দলে বেশ কয়েকজন অসুস্থ। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তারা অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কা ছিল, ইংল্যান্ড হয়তো সফর বাতিলই করে দেবে। অধিনায়ক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব খেলোয়াড়দের ওপর ছেড়ে দেয়। সকলেই জানায়, সফর বাতিল করার প্রয়োজন নেই। 

যে দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ, তারা টেস্ট ম্যাচের প্রথম দিনে পাঁচশো রান অতিক্রম করায় পাকিস্তানের বিরুদ্ধে নানা প্রান্ত থেকে শুরু হয়েছে সমালোচনা। প্রাক্তনীদের প্রশ্ন – শিবিরে বেশ কয়েকজন অসুস্থ। তার পরেও একদিনেই ইংল্যান্ড পাঁচশো রান তুলে নিল। বাবর আজমরা করলটা কি।   

আরও পড়ুন মান্ধাতা আমলের অধিনায়কের ধারণা ভাঙল বোর্ড

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের