ফোনে ডেকে নিয়ে মারধর, মারাত্মক অভিযোগ বাংলাদেশের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পেসারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ মারাত্মক ঘটনা! ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পেসারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) মিরপুরে ঘটনাটি ঘটেছে। সেই রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ। জানা গিয়েছে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাসকিনের। যদিও তাসকিন তাঁর বিরুদ্ধে কথা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা মারধর এবং হুমকির অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। তিনি বর্তমানে নিজের আবাসস্থল বদলানোর কাজে ব্যস্ত। তিনি কাউকে মারেননি। তাঁর নামে মিথ্যা অভিযোগ এনে সকলে তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এরপর তিনি অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, তাঁর এক বন্ধু রয়েছে, যার নাম রসি। অভিযোগকারী তাঁর এই বন্ধুকে মেরেছে। এরপর তিনি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলেন। পুলিশ গিয়ে তাঁদেরে মোহাম্মদপুরে খুঁজেছিল। কিন্তু এবার নিজেদের দোষ ঢাকতে উল্টে তাঁর নামে জিডি করল। যা কিনা সম্পূর্ণ ভুয়ো। অভিযোগকারী সৌরভের মেসো ক্রিকেটারের বাবাকে ফোন দিয়ে হুমকি দিয়েছিল এবং বিচার চেয়েছিল। কিন্তু তাঁর বাবা এই ঘটনার কিছুই জানতেন না। বরং তিনি সবসময় বলতেন, তাসকিন আর সৌরভ ছোটবেলার বন্ধু, মিলে মিশে থাকবে। কিন্তু গত কয়েক মাস আগেই তিনি সৌরভের সঙ্গে মেশা বন্ধ করে দিয়েছিলেন। আর তাতেই সৌরভের মাথা খারাপ হয়ে গিয়ে এমন কাণ্ড করেছেন বলে অভিযোগ তাসকিনের।

যদিও এই ঘটনায় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেছেন, মিরপুর সনি সিনেমা হলের সামনে গতকাল মারধরের ঘটনা ঘটেছে বলে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তবে অভিযোগের সত্যতা জানতে এখন তদন্ত চলছে। তবে তাসকিন ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গিয়েছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এইসবে জড়ানো উচিত নয়। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাই না। কী হয়েছে সেটা আগে জানা দরকার।’

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ