কপিল শর্মার শো-তে বিয়ের প্রস্তাব পেলেন বিশ্বকাপ জয়ী শেফালি, পাত্র কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা টিম। তাঁদের নিয়ে বিশ্বজুড়ে হয় চর্চা। ভারতের মেয়েরা দেখিয়ে দিয়েছে তারাও পুরুষদের থেকে কোনও অংশে কম নয়। বিশ্বকাপ জেতার পর থেকেই নানা রিয়েলিটি শো থেকে ডাক পাচ্ছেন তারকা ক্রিকেটাররা। সম্পতি মহিলা ক্রিকেট টিমের বেশ কয়েকজন হাজির হয়েছিলেন “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো” তে । ছিলেন অধিনায়ক হরমনপ্রীত, শেফালি ভর্মা, হারলীন দেওয়াল সহ বেশ কয়েকজন তারকা। এই শো-তে  বিয়ের প্রস্তাব পান ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় শেফালি। এখনই কি বিয়ে করবেন? কেমন পাত্র পছন্দ সবটাই বললেন তারকা  ক্রিকেটার।

 “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো” তে প্রত্যেকেই তাদের নিজস্ব স্টাইল দিয়ে   আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে শো চলাকালীন  শেফালি বিয়ের প্রস্তাব পাওয়াতে আরও আনন্দ জমে ওঠে।  কপিলের শোতে দর্শকদের মধ্যে একজন ব্যাটসম্যান শেফালি ভার্মাকে বিয়ের প্রস্তাব দেন। শেফালি ভার্মাকে প্রপোজ করার সময়,  ভক্ত বলেন, “যদিও এখানে উপিস্থিত গোটা দলের সকলে সুন্দর তবুও আমি শেফালিকে বেছে নেব।” কেন সেই কারণও জানান ওই ভক্ত। তিনি বলেন, “আমিও হরিয়ানা থেকে এসেছি, তাই পরিবেশ এবং অবস্থান উভয়ই মিলে যাবে।” বলা ভালো শেফালি ভর্মা হরিয়ানার বাসিন্দা।

শেফালিকে  বিয়ের জন্য এখানেই থেমে থাকেননি ওই ভক্ত। তিনি আরও বলেন, “দ্বিতীয় কারণ হল আমার একটি সরকারি চাকরি আছে। তারা জানে হরিয়ানায় সরকারি চাকরি কতটা গুরুত্বপূর্ণ।” কিন্তু শেফালি ভার্মা তার পরেই উত্তরে বললেন, “এটা আমাকে খুশি করেনি। আরও কিছু বলুন।” সেই কথা শুনে ভক্তটি সকলের সামনে আরও জানায় যে, তাঁর  হাইওয়েতে জমি আছে।  শেফালি তখন জানতে চায়  সেই জমির দাম কত? ভক্তটি উত্ত দেয় “এখন এর দাম কোটি টাকা।” এমনকি অনুষ্ঠানে ছেলেটি তাঁর বাবা-মাকেও নিয়ে এসেছে এই কথাও জানায়, তখন  শেফালি জানতে চায় “তুমি কি এখানে  বিবাহ উদযাপন করতে এসেছো?” ভক্তের মা তখন ক্রিকেটার শেফালিকে বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছি। তুমি নিজেই দেখতে পারো। ” সেই সময়ে কপিল মজা করে থামিয়ে বললেন, “তোমরা সবাই কেমন প্রস্তুত? ঘোড়াটা কি বাইরে বাঁধা?” কপিলের এই মন্তব্যে অনুষ্ঠানে সকলে হেসে ওঠেন ।সামগ্রিকভাবে, অনুষ্ঠানটি ছিল বেশ বিনোদনমূলক।

প্রসঙ্গত, ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শেফালি ভার্মা দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। তিনি ৮৭ রান করেন এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নেন। তিনি বর্তমানে আগামী বছরের মহিলা  টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে কাজ করছেন । সদ্য শেষ হওয়া মহিলাদের টি ২০ ক্রিকেটে দুদান্ত খেলেছেন

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত