জল্পনার অবসান, আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলে থাকছেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে হল জল্পনার অবসান। আফগানিস্তান সিরিজে খেলবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan) । বুধবার বোর্ড মিটিংয়ের আগে  একথা জানিয়ে দিলেন বিসিবি সভাপতি (BCB president)  ফারুক আহমেদ। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে  আফগানিস্তান সিরিজ। আর সেখানেই খেলতে  দেখা যাবে প্রাক্তন অধিনায়ক সাকিবকে।

এদিন আহমেদ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।‘ অন্যদিকে আফগানিস্তানের হয়ে খেললেও  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে সাকিবকে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরতে বাধা দেওয়ায় বোর্ড কোনোভাবেই জড়িত ছিল না। এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আইন প্রয়োগকারী বাহিনী, সরকার এবং সাকিব।‘ আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের হয়ে খেলেই যেন অবসর নিতে পারেন সাকিব।বলা বাহুল্য, ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন প্রাক্তন অধিনায়ক।  

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। আর সেখানেই খেলতে  দেখা যাবে   সাকিবকে ।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের