পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চাইলেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান সুপার লিগ দিয়েই ফের ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে বাইশ গজ কাঁপানোর কথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। আর পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়ে বৃহস্পতিবারই (১৫ মে) আবেদন করেছেন তিনি। যদিও সাকিবকে আদৌ ছাড়পত্র দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই বর্তমান তদারকি সরকার এবং পাকিস্তানপ্রেমীদের রোষানলে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ করার অপরাধে খুন, প্রতারণা-সহ একাধিক মিথ্যা মামলাও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। দেশের জার্সি গায়ে মিরপুর স্টেডিয়ামে শেষ টেস্ট খেলার অনুমতি চেয়েও পাননি। তদারকি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই সাকিবকে গ্রেফতার করে জেলে পোরা হবে। ওই হুমকির পরে আর জন্মভূমিতে পা রাখার সাহস দেখাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সপরিবারে আমেরিকাতেই রয়েছেন। দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে ছিলেন।

ভারত-পাকিস্তান লড়াইয়ের প্রভাব পড়েছিল পাকিস্তান সুপার লিগেও। মাজপথেই বন্ধ করে দিতে হয়েছিল প্রতিযোগিতা। আগামী ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে খেলা। আর দ্বিতীয় পর্বে খেলার জন্য লাহোর কালেন্দার্সের হয়ে ডাক পেয়েছেন সাকিব। পিএসএলে এই প্রথমবার খেলছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক ঘটেছিল তাঁর। এর পর পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। নিয়মানুযায়ী, পিএসএলে খেলার জন্য বিদেশি ক্রিকেটারদের যেহেতু নিজেদের দেশের বোর্ডের ছাড়পত্র পেতে হয়, তাই বিসিবির কাছে অনাপত্তি পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে আবেদন করেছেন সাকিব।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের