জন্মদিনেই ক্যান্সার রোগীদের জন্য বড় সিদ্ধান্ত সাকিবের

শুক্রবারই ৩৫ পেরিয়ে ৩৬-এ পা রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুক্রবারই ৩৫ পেরিয়ে ৩৬-এ পা রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আর জন্মদিনেই ক্যান্সার রোগীদের জন্য বড়সড় পদক্ষেপ নিলেন তিনি। দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ গঠনের কথা ঘোষণা করেছেন। রাজধানী ঢাকার এক পাঁচ তারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া সংগঠনের পথচলা শুরু হলো।

সামাজিক কাজে বরাবরই এগিয়ে আসতে দেখা গিয়েছে সাকিবকে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে কয়েক বছর আগে নিজের নামেই এক স্বেচ্ছাসেবী সংগঠন চালু করেছিলেন। করোনার প্রকোপের সময়ে ‘দ্য সাকিব আল ফাউন্ডেশন’ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছিল। এবার ক্যান্সার আক্রান্তদের জন্য নতুন সংগঠন গড়ার ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি অলরাউন্ডার। ক্যান্সার আক্রান্ত দুঃস্থদের চিকিৎসাজনিত তথ্য প্রদানের পাশাপাশি ওষুধও পেতেও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।  

সাকিবের এই উদ্যোগের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও কোচ। এদিন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ পথ চলার শুভক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তথা ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশের তারকা ক্রিকেটারের মানবিক উদ্যোগের পাশে থাকার আশ্বাস দিয়ে জানিয়েছেন, ‘ক্যান্সার আক্রান্ত রোগীদের ওষুধ পেতে যাবতীয় সহযোগিতা করা হবে।’

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা