শিশুদের চুল ন্যাড়া করালেই কি গরমের অস্বস্তি থেকে মুক্তি মিলবে! কি বলছেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড দাবদাহে শুধুই কি বড়দের কষ্ট ? একদমই তা নয়। এই তীব্র গরমে কষ্ট পাচ্ছেন শিশুরাও। এইসময় অভিভাবকদের বাড়ি মনোযোগ করা উচিত শিশুদের স্বাস্থ্য নিয়ে। অনেকে গরম পড়লেই শিশুকে ন্যাড়া করিয়ে দেন। অনেকে ভাবেন এতে গরমের অস্বস্তি থেকে মুক্তি মিলবে। কিন্তু আদৌ ন্যাড়া করাটা কতটা যুক্তিযুক্ত ? কি বলছেন চিকিৎসকেরা ?

ন্যাড়া করালেই ভাল চুল গজাবে। মাথাভর্তি ঘন চুল হবে। এরকম ভেবে শিশুদের চুল ন্যাড়া করে দিয়ে থাকেন অনেকেই। কিন্তু এর কি কোনও কি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে ? সত্যিই কি এতে চুল ঘন হয়। তবে বিজ্ঞান বলছেন এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এগুলো প্রচলিত ধারণা মাত্র। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে, স্ক্যাল্পে থাকা ফলিকল থেকে নতুন চুল গজায়। এই ফলিকল স্ক্যাল্প থেকে কয়েক মিলিমিটার নীচে থাকে। তাই ন্যাড়া হলেও এই ফলিকলের উপর কোনও প্রভাব পড়ে না। তাই চুল ছোট করে দিলেও চলবে। ন্যাড়া করার প্রয়োজন খুব একটা নেই।

অন্যদিকে বাচ্চাদের চুল খুব বেশি বড়ও করে রাখা উচিত নয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। কারণ এই গরমে তাঁদের অস্বস্তিও বাড়ে।অন্যদিকে চুলে ধুলো বালি জমে দূষণের সংস্পর্শে আসে। তাই চুল ছোট রাখাই শ্রেয়। এছাড়াও এটি ঘাম কমাতেও সাহায্য করে। চুলের বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে।

অনেকসময় বাচ্চাদের মাথার ত্বকে চুলকানি, র‍্যাশ বেরোয়। এতে চুল ছোট করার থেকে ন্যাড়া করা যেতে পারে। তবে গরমে শিশুদের চুল ছোট করে কেটে রাখুন। এতে শিশুদের ঘাম কম হবে। ঠাণ্ডা লাগবে না।

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি