বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ! তামিমকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপের মুখে বাংলাদেশ ক্রিকেটের নোংরামি তুঙ্গে উঠেছে। বিশ্বকাপ স্কোয়াড থেকে ছেঁটে ফেলার পরে এবার দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে ‘প্রাক্তন’ বানানোর হুঙ্কার ছুড়েছেন বিসিবি সভাপতি ‘অপদার্থ’ নাজমুল হোসেন পাপনের মানসপুত্র বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে উদ্দেশ্য করে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, ‘৬ মাসের মধ্যে দু’জন ভাল ওপেনার তৈরি করব।’ নিজেকে অপরিহার্য হিসেবে তুলে ধরতেই অধিনায়ক থাকাকালীন তামিম ইকবাল ওপেনার হিসেবে কাউকে তৈরি করেননি বলেও দাবি করেছেন টাইগার অধিনায়ক।

বেসরকারি ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারার জন্য প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের নয়া অধিনায়ক। রাখঢাক না রেখে বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার ব্লেম একজনের ওপর।’

তামিমের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব। কটাক্ষের সুরে বলেছেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই অধিনায়ক এসে বলে দিলেন, আমি আর ক্রিকেট খেলব না। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমার ধারণা, কোনও অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয়েছে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনও কাটিয়ে উঠতে সময় লাগছে।’

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ