টালমাটাল পাক-ক্রিকেট, মেন্টরের পদ ছাড়লেন শোয়েব মালিক

শোয়েব নিজেই জানিয়েছেন যে, তিনি দুই সপ্তাহ আগে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি তার চুক্তির বাকি দায়িত্ব পালন করবেন কিন্তু পরবর্তী মরসুমের জন্যে আর পরামর্শদাতা হিসেবে থাকবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে যুদ্ধে নেমে ঠ্যাং খোড়া হয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুর-অভিযানে খতম হয়েছেন জঙ্গি-সহ অসংখ্য পাকসেনা। ভারতের সঙ্গে লড়াইয়ে নামার ফল ভুগছে জানোয়াররূপী পাকিস্তান। সেই প্রভাব পড়েছে পাকিস্তানের ক্রিকেট মহলেও। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট লিগ। নিরাপত্তার কথা ভেবে দুবাইতেও PSL আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। এ আবহে টিম পাকিস্তানের মেন্টরের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PSB) ঘরোয়া প্রতিযোগিতার জন্যে শোয়েব-সহ পাঁচজন খেলোয়াড়কে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছিলেন। পাঁচ খেলোয়াড়ই ৩ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু প্রায় এক বছরের মাথায় শোয়েব পদত্যাগ করলেন। শোয়েব নিজেই জানিয়েছেন যে, তিনি দুই সপ্তাহ আগে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি তার চুক্তির বাকি দায়িত্ব পালন করবেন কিন্তু পরবর্তী মরসুমের জন্যে আর পরামর্শদাতা হিসেবে থাকবেন না।

তবে শোয়েব ছাড়াও PSB মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ এবং ওয়াকার ইউনুসকেও পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল। জানা গিয়েছে, পিসিবি এই পাঁচজন পরামর্শদাতাকেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল। তার আগেই পদত্যাগ করলেন শোয়েব মালিক। এবং নিজেই বিষয়টি প্রকাশ্যে আনলেন। পিসিবি মুখপাত্র জানিয়েছেন, ‘চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এখনও এরকম কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি। এই পাঁচজনকে গত বছরের আগস্টে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাঁদের নিয়োগ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কারণ পরামর্শদাতাদের প্রতি মাসে প্রায় ১৫ লক্ষ টাকা (১৮,০০০ ডলার) বেতনে চুক্তিবদ্ধ করা হয়েছিল। যা মানুষকে হতবাক করেছিল।

কারণ তাঁদের বেতন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান-সহ একাধিক পাক কিংবদন্তি ক্রিকেটারের চেয়ে অনেক বেশি। এই পাঁচজনকে চ্যাম্পিয়ন্স কাপে অংশগ্রহণকারী দলগুলির পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তা নিয়েই বিতর্কের ঝড় ওঠে।’ শোয়েব মালিক ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তারপর ২০১৯ বিশ্বকাপের পর তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। তবে, শোয়েব এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে সক্রিয়।

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের