আইপিএলের আগে রানে ফিরলেন শ্রেয়স, স্বস্তি নাইট রাইডার্স শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের আগে রান ফিরলেন শ্রেয়স আইয়ার। পাঁচ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল শ্রেয়স আইয়ারের। রঞ্জির ফাইনালে ৯৫ রান করলেন তিনি। আইপিএলের আগে শ্রেয়সের এই পারফরমেন্স স্বস্তি দিল কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

শেষ পাঁচটি ম্যাচে একটিতেই অর্ধশতরান করতে পারেননি শ্রেয়স আইয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে একটি ইনিংসে শূন্য করেছিলেন আইয়ার। অন্যটিতে ৪ রান করে অপরাজিত ছিলেন। অন্ধ্রের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে শ্রেয়স করেছিলেন ৪৮ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরলেও পারফরমেন্স আশানুরূপ ছিল না। হায়দরাবাদে দুই ইনিংসে করেন যথাক্রমে ৩৫ ও ১৩ রান। অন্যদিকে বিশাখাপত্তনমে দুই ইনিংসে যথাক্রমে ২৭ ও ২৯ রান করে আউট হয়ে যান। তবে ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করলেন শ্রেয়স।

আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। আইপিএল শুরুর আগে দলের অধিনায়ক রানে ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে নাউট রাইডার্স কর্তারা। চলতি বছর সাদা বলে ক্রিকেট খেলেননি শ্রেয়স। সাদা বলে শ্রেয়সের পারফরমেন্স কোন জায়গায় থাকে, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ভারতের হয়ে দুটি টি ২০ ম্যাচ খেলেছিলেন শ্রেয়স। দুটি ম্যাচ থেকে শ্রেয়সের সংগ্রহ ৬১ রান। একটি ইনিংসে ৫৩ রান করেছিলেন শ্রেয়স। পাশাপাশি একদিনের ক্রিকেটে ২০টি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স।

 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি