৫.৪১ লক্ষে বিক্রি হল শুভমন গিলের ইংল্যান্ড-ভারতের টেস্ট জার্সি, নিলামে চমক দেখালেন ঋষভ

সম্প্রতি RedforRuth-এর তত্ত্বা বধানে ইংল্যান্ড এবং ভারত উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ পরা শার্ট এবং ক্যাপ নিলামে উঠেছিল, যেখানে গিলের জার্সিটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট টিমে তরুণদের দাপট অব্যাহত। দিন কয়েক আগেই পঞ্চম টেস্ট সিরিজ সেরে দেশে ফিরেছেন তরুণ খেলোয়াড়রা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র হয়েছে ভারতের। সুতরাং টেস্ট সিরিজে দেশের মুখ উজ্জ্বল করেছে তরুণ খেলোয়াড়রা। এদিকে টেস্টে সিরিজে ভারতের অধিনায়ক হয়ে ছিলেন শুভমন গিল। ওভালের মাটিতে দারুণ দাপট দেখিয়েছেন তিনি। শুধু টেস্ট সিরিজ নয়, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমান গিলের অসাধারণ সাফল্য দেখেছে গোটা দেশ। পাঁচটি টেস্টে তিনি কেবল রেকর্ড ৭৫৪ রানই করেননি, বরং ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক করেই ইতিহাসের পাতায় নাম লিখেছেন। যেটি ছিল ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পাঁচ সিরিজের ম্যাচ। এবার, শুভমন গিল শুধু মাঠের ভিতরে নন, মাঠের বাইরেও অন্যদের চেয়ে এগিয়ে গেলেন।

সম্প্রতি RedforRuth-এর তত্ত্বা বধানে ইংল্যান্ড এবং ভারত উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ পরা শার্ট এবং ক্যাপ নিলামে উঠেছিল, যেখানে গিলের জার্সিটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। গিলের জার্সিটি ৪৬০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪১ লক্ষ টাকা) নিলামে বিক্রি হয়েছে। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহর জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪২০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৯৪ লক্ষ টাকা), ঋষভ পন্থের জার্সি ৩৪০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকা), কেএল রাহুলের ৪০০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৪.৭০ লক্ষ টাকা)। কিন্তু মজার ব্যাপার হল, নিলামে ইংল্যান্ডের খেলোয়াড়ের জার্সির সর্বোচ্চ দাম উঠেছিল মাত্র ৪.৪৭ লক্ষ টাকায়। জো রুটের জার্সির দাম উঠেছে ৩৮০০ পাউন্ড (৪.৪৭ লক্ষ টাকা), যা তাঁর অনেক ভারতীয় প্রতিপক্ষের তুলনায় অনেক কম। বেন স্টোকসের জার্সি নিলামে ৩৪০০ পাউন্ড (৪ লক্ষ টাকা) হয়েছে। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল বিশ্বাস করেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি ড্র হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে টেস্ট অধিনায়ক শুভমান গিল দারুণ পারফরম্যান্স দিয়েছেন।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে গিলের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয় সফরকারীদের বিপক্ষে, যার ফলে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজে স্কোরলাইন ২-২ এ নেমে যায়। এমনকী তিনি সিরিজের শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন, ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করেন, যার মধ্যে চারটি সেঞ্চুরি ছিল এবং ভারতের সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়াও ছিল, চারটি সেঞ্চুরি, ৭৫.৪০ গড়ে এবং ৭৫০ এরও বেশি রান। হেডিংলিতে প্রথম ইনিংসে তিন ১৪৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৬১ রান করে আউট হয়ে যান। তৃতীয় টেস্টে, তিনি উভয় ইনিংসেই শুরুতেই আউট হয়ে যান, এবং তার ফর্ম নিয়ে আবার প্রশ্ন শুরু হয়, যদিও তিনি ইতিমধ্যেই আগের ম্যাচে ৪৩০ রান করেছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল