একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি শুভমনের

৮২ বল খেলে, ৪৮ রান এসেছে বাউন্ডারি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান থেকে মাত্র দু রান দূরে ছিলেন শুভমন। এই ঘটনা ব্যাটসম্যান যেমন মানসিক দিক থেকে ভেঙে পড়েন, দলেরও অনুতাপের শেষ থাকে না। সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেই অনুতাপের ইতি ঘটল। একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি পেলেন শুভমন।

প্রথম দুটি একদিনের ম্যাচে শুভমনের পারফরম্যান্স বেশ ভালো। বলা ভালো, কয়েক মাস ধরেই শুভমন ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে গিয়েছেন। দরকার ছিল একটা সেঞ্চুরির। দ্বিতীয় একদিনের ম্যাচে সেই সেঞ্চুরি অল্পের জন্য হাত থেকে ফস্কে যাওয়ায় এদিনের ম্যাচে শুভমন প্রথম থেকেই ছিলেন সতর্ক। সেঞ্চুরি করেন ৮২ বল খেলে। এর মধ্যে ৪৮ রান এসেছে বাউন্ডারি থেকে। দূরন্ত ১৩০ রান করে প্যাভিলিয়নে ফেরে শুভমন।

ভারত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথম দুটি একদিনের ম্যাচ জয় করে নেওয়ায় সিরিজ তারা ইতোমধ্যে জিতে নিয়েছে। সেই হিসেবে এই ম্যাচ ভারতের কাছে ছিল সৌজন্যের ম্যাচ। গুরত্বহীনও বলা যেতে পারে।তবে ভারত চাইছে তৃতীয় একদিনের ম্যাচেও জয় পেতে। ভারত প্রথম একদিনের ম্যাচ জয় করে ১০ উইকেটে। দ্বিতীয় একদিনের ম্যাচ পাঁচ উইকেটে।

শুভমনের উজ্জ্বল সেঞ্চুরি যেমন এদিনের সকলের নজর কেড়ে নিয়েছে, নজর কেড়েছে ইশান কিষাণের অর্ধশতরান। এর মধ্যে ২৪ রান শুধু বাউন্ডারি থেকে। তৃতীয় উজ্জ্বল ওপেনার ধাওয়ান। করেন ৪০ রান। রাহুল এদিনও পারফর্ম করতে চূড়ান্ত ব্যর্থ। জয়ের জন্য জিম্বাবোয়েকে করতে হবে ২৯০ রান।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়