দিন-রাতের টেস্টে দুর্দান্ত স্মৃতি, বাধ সাধল বৃষ্টি

প্রথমবার দিন-রাতের টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার দিন-রাতের টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে মিতালি রাজ অ্যান্ড কোম্পানির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের প্রথমদিনই বাধ সাধল বৃষ্টি। বরুণদেবের তান্ডবের জন্য ভেসতে গেল খেলা। ৫৬ ওভার বাকি থাকতেই বন্ধ করে দিতে হল খেলা।

তবে প্রথম দিনের শেষে বেশ ভালো জায়গাতেই রয়েছে দেশের প্রমীলা বাহিনী। ৪৪.১ ওভার ব্যাট করে এক উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে উইমেন ইন ব্লু।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানা। প্রথমদিনের খেলা পুরো না হলেও ৮০ রানে অপরাজিত রয়েছেন তিনি। পাশাপাশি, ১৬ রান করে ক্রিজে রয়েছেন পুনম রাউত। ৩১ রান করে মলিনাক্সের বলে আউট বন শেফালি বর্মা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিরা। তবে লাঞ্চের পরই ব্যাপক জোরে বৃষ্টি নামে। ফলে ঘণ্টা দু’য়েক খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামলে ফের শুরু হয় ম্যাচ। কিন্তু কয়েক বল হওয়র পর ফের নামে বৃষ্টি। ফলে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস