বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আগেই বিরাট সুখবর ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আইসিসির র‍্যাঙ্কিংয়ে ওয়ান ডে-র বিশ্বসেরা ব্যাটারের শিরোপা পেলেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে (৭১৭ রেটিং পয়েন্ট) সরিয়ে শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন।। সেই সঙ্গে দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটল।

২০১৯ সালের নভেম্বরে মহিলাদের একদিনের ক্রিকেটে আইসিসির বিচারে বিশ্বসেরা ছিলেন স্মৃতি মান্ধানা। তার পরে পিছিয়ে পড়েন তিনি।  আইসিসি’র মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের ১ নম্বর জায়গাটা দখল করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। হারানো সিংহাসন ফিরে পেতে লাগাতার চেষ্টা চালিয়েছিলেন স্মৃতি। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন অবশেষে। ওই ত্রি-দেশীয় সিরিজে সব মিলিয়ে ৫ ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ২৬৪ রান করেছিলেন। তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭২৭।

এক নম্বরে থাকা ভলভার্টের সময়টা ভাল যাচ্ছিল না। চলতি বছরের শুরু থেকে পাঁচটি ওয়ানডে খেলে ২৮.২০ গড়ে রান করেছেন। সর্বোচ্চ ৪৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ দুটি ম্যাচে যথাক্রমে ২৭ ও ২৮ রান করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে ১৯ রেটিং  পয়েন্ট হারাতে হয় তাঁকে। যার ফলে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ৭১৭। সমান পয়েন্ট নিয়ে ভলভার্টের সঙ্গে যৌথভাবে ২ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট।

বোলিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানে কোনও পরিবর্তন ঘটেনি। ইংল্যান্ডের সোফি একলেস্টোনই যথারীতি শীর্ষে রয়েছেন। ২ ও ৩ নম্বরে যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান শুট। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানেও কোনও বদল হয়নি। শীর্ষে রয়েছেন গার্ডনার, দুইয়ে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।

 

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়