৪,৪,৪,৪,৬, ৪,৪.. টানা সাত বলে বাউন্ডারি হাঁকালেন স্মৃতি মান্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রহারেণ ধনঞ্জয়! বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ক্যারিবীয় বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করে দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। ক্যারিবীয় বোলারদের টানা সাত বল পিটিয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি। মাত্র সাত বলেই তুলে নিয়েছেন ৩০ রান (৪+৪+৪+৪+৬+৪+৪)। আর ভারতীয় অধিনায়কের ওই রুদ্রমূর্তি দেখে ক্যারিবীয় বোলারদের মধ্যে ‘ত্রাহি-ত্রাহি’ রব উঠে যায়। স্মৃতির ৪৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট খুঁইয়ে ২১৭ রান তুলেছে ভারত।

নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস আকাদেমিতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুজ। প্রথম ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরে যান উমা ছেত্রী। এর পর জেমাইমা রডরিগজের সঙ্গে জুটি বাঁধেন স্মৃতি। ভারতকে চাপে রাখতে তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন চিনলে হেনরি। ওভারের তিন বলে পর পর বাউন্ডারি হাঁকিয়ে ১২ রান করেন স্মৃতি।

চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন ডিনড্রা ডোট্টিন। তাঁর প্রথম বলে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকার এন্ডে পৌঁছে যান জেমাইমা। স্ট্রাইকার এন্ডে এসেই ডোট্টিনের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান স্মৃতি। পরের বল অর্থা‍ৎ তৃতীয় বলে বিশাল ছক্কা হাঁকান। চতুর্থ ও পঞ্চম বলে ফের বাউন্ডারি হাঁকান তিনি। স্মৃতির হাতে বেদম মার খেয়ে হতাশ হয়ে পড়েন ক্যারিবীয় বোলার। ঝোড়ো ব্যাটিং করে ২৭ বলেই নিজের অর্ধ শতরান তুলে নেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত একটি ছয় ও ১৩টি চারের সাহায্যে ৪৭ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন স্মৃতি। সতীর্থ জেমাইমার সঙ্গে ৫৫ বলে ৯৮ রানের জুটি গড়েন।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি