ফের বিধ্বংসী স্মৃতি মান্ধানা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ বলে শতরান

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন ভারতীয় দলের ডিপেন্ডেবল ব্যাটার। লিখলেন এক অসাধারণ অধ্যায়। বুধবার (১৭ সেপ্টেম্বর) নিউ চন্ডীগড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৭৭ বলে শতরান পূর্ণ করেছেন তিনি। আর সেই সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুততম শতরানের মালকিন হয়ে গেলেন। শেষ পর্যন্ত ৯১ বলে ১১৭ রান করে সাজঘরে ফেরেন মান্ধানা। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও চারটি ছক্কায়।

ভারতীয় হিসাবে একদিনের ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ডও স্মৃতির ঝুলিতে। চলতি বছরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করে ওই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এদিন আরও একাধিক রেকর্ডের সঙ্গে জুড়ে গেল স্মৃতির নাম। একদিনের ফরম্যাটে ১২তম শতরান করে ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের টেমি বিউমন্টকে। ১৩টি শতরান নিয়ে সর্বাধিক সেঞ্চুরিকারীর তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন কিউই ব্যাটার সুজি বেটস। আর ১৫টি শতরান করে শীর্ষাসনে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

এই মুহূর্তে এশিয়ান ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি শতরানের মালিকও স্মৃতি। আন্তর্জাতিক ক্ষেত্রে স্মৃতির সঙ্গে একই স্থানে রয়েছে নিউজিল্যান্ডের সুজি বেটস। তাছাড়া একদিনের ম্যাচে সর্বাধিক অর্ধশতরানের ক্ষেত্রে পঞ্চমস্থানে রয়েছেন স্মৃতি। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ অবশ্য অনেকটাই এগিয়ে। তাঁর অর্ধ শতরান পূর্ণ ইনিংসের সংখ্যা ৭১।

এদিন দিপ্তি শর্মাকে পিছনে ফেলে ভারতীয় মহিলাদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রানাধিকারী ব্যাটারের সিংহাসনেও বসেছেন স্মৃতি।   অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ইনিংস নিঃসন্দেহে বড় প্রভাব ফেলেছে ম্যাচের গতিপ্রকৃতিতে। মান্ধানার এই সেঞ্চুরি শুধু একটি ম্যাচ নয়, বরং নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতীক। যেখানে পুরুষদের ক্রিকেট সব সময় কেন্দ্রবিন্দুতে থেকেছে, সেখানে মহিলা ক্রিকেট ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে। স্মৃতি এখন শুধু ভারতীয় দলের মুখ নয়, বরং বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যাটার হিসেবে উঠে আসছেন। মহিলা ক্রিকেটের প্রতি দর্শক, সম্প্রচারক ও স্পন্সরদের আগ্রহ বাড়ছে, আর তার বড় কারণ স্মৃতির মতো তারকারা, যারা নিজেদের পারফরম্যান্সে প্রতিনিয়ত নতুন উচ্চতা দিয়ে চলেছেন।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি