‘ঈর্ষায় জ্বলে মরো’ মুকুল হেলিকপ্টার শর্ট মারতেই ধোনির উদ্দেশ্যে মন্তব্য কিংবদন্তি ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের ক্রিকেট মহলে এখন একটাই নামকে নিয়ে চর্চা হচ্ছে। তিনি হলেন কলকাতার ইডেনে লখনউকে শেষ বলে ম্যাচ জেতানো মুকুল চৌধুরি। সাত নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। ২৭ বল খেলেই তিনি অপরাজিত ৫৪ রান করেন। ফিনিসার হিসেবে ধোনির ধারে কাছে কেউ নেই। তবে বৃহস্পতিবার ম্যাচের পর অনেকেই বলছেন এবার মাহির উত্তরসূরি খুঁজে পাওয়া গিয়েছে। এমনকি শেষ হারা ম্যাচ জেতানোর শেষ মুহূর্তে মুকুল লং-অনের উপর দিয়ে এক অসাধারণ ‘হেলিকপ্টার শট’ মেরে ছক্কা হাঁকান। এই শটটির জন্য তিনি ধারাভাষ্যকারদের প্রশংসা কুড়ান এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এমএস ধোনিকে একটি বার্তা পাঠান।   

ম্যাচ ফিনিশের সময় কেকেআরের পেসার বৈভব অরোরার বলে লং-অন ফিল্ডারের ওপর দিয়ে বলটি ফ্লিক করে ছক্কা হাঁকান। এটি ছিল একটি হেলিকপ্টার শট, যা ধোনির হাত ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে। তারপরেই ম্যাচ চলাকালীন সরাসরি সম্প্রচারের সময় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, “এমএস ধোনি, তোমার ঈর্ষা হোক, হেলিকপ্টার শট ফিরে এসেছে।”

আরও পড়ুন: লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দুঃসংবাদ, বাবাকে হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

মুকুল ১৩তম ওভারের শেষে  ব্যাট করতে নামেন। প্রথম দিকে তিনি খুব বেশি  করেননি তবে  সময়ের সঙ্গে সঙ্গে তিনি ছন্দে ফেরেন এবং শেষের দিকে ঝড় তোলেন। খেলা শেষে মুকুল চৌধুরী বলেন, রান তাড়া করার সময় তার একমাত্র লক্ষ্য ছিল শেষ পর্যন্ত টিকে থাকা। সেই  পরিকল্পনাটি শেষ পর্যন্ত  কলকাতার বিপক্ষে লখনউকে শেষ বলে জয় এনে দেয়। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারগুলোতে এলএসজি চাপে ছিল, কিন্তু চৌধুরী স্নায়ুচাপ ধরে রেখে নির্ভীক ব্যাটিং করে খেলার মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যায়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছক্কা হাঁকান, যার মধ্যে শেষ ওভারে দুটি ছক্কাও ছিল।  অপরাজিত অর্ধশতরানের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর  মুকুল বলেন, “আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত ব্যাট করে দেখা কী হয়। এটা আমার মাত্র দ্বিতীয় ম্যাচ ছিল। ঈশ্বর আমাকে এই সুযোগ দিয়েছেন, চাপ থাকতে পারে, কিন্তু এটি নিজের নাম তৈরি করারও একটি সুযোগ।”

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’