চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল প্রোটিয়ারা

নিজস্ব প্রতিনিধি: ৪ উইকেটে ৯৪ রান দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে চতুর্থ দিনের সকালে যখন আর ৪৪ রান বাকি তখন ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা ছিল ৬৮। ব্যাটিং করতে নেমে ৮ উইকেট থাকতেই সেই রান তুলে নেয় প্রোটিয়ারা। দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রোটিয়ারা ২০০৭ সালে সর্বশেষ জয় পেয়েছিল। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করল দুই দল। এবার সামনে আছে টি-টোয়েন্টি সিরিজ। ২৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজম ৪৯ এবং মহম্মদ রিজওয়ান ১৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। চতুর্থ দিনের সেশনে মাত্র ১৪.৩ ওভার খেলে পাকিস্তান।

চতুর্থ দিনের প্রথম ওভারে বাবর ৫০ করেই আউট হন। তাঁকে প্যাভিলিয়নের ফেরান স্পিনার সাইমন হারমারে। এরপর একটার পর একটা উইকেট পড়তে থাকে পাকিস্তানের। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে শান মাসুদদের দল। দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন সালমন, ১৩ রান করেন সাজিদ।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট নেন হারমার। টেস্টে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পথে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেটও নেন এই অফ স্পিনার। পাকিস্তানের দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া স্পিনার কেশব মহারাজ হন ম্যাচের সেরা। 

খুবই কম রানের লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। মাত্র ৬৪ রান তুলতে হত। অল্প রান খুব সহজেই তুলে ফেলেন সাউথ আফ্রিকার ২ ওপেনার এইডেন মার্করাম এবং রায়ান রিকেলটন। ৪২ রান করেন মার্করাম। তিনি আউট হন নোমান আলীর বলে। এর ফলে ০ করে প্যাভিলিয়নের ফেরেন ট্রিস্টান স্টাবস। ১২ ওভারে দুটি উইকেট তুলে নিতে পেরেছিল পাকিস্তান, এইটুকুই তাদের সাফল্য। ২৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ওপেনার রিকেলটন।

Published by:

Share Link:

More Releted News:

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ