বাংলাদেশের পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশে শুরু হয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানা। ইসলামি জেহাদি আর মৌলবাদীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। ইসলামি জেহাদিদের হুমকির ফলে দেশের মাটিতে জীবনের শেষ টেস্ট খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার তথা টাইগারদের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। বাংলাদেশের এমন ডামাডোল পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন সফররত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। বাংলাদেশের এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

আগামিকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু চট্টগ্রামে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ঢাকার মিরপুরে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে নখদাঁতহীন টাইগারদের বিড়াল বানিয়ে জিতেছিল প্রোটিয়ারা। মিরপুরের জয়টা ছিল উপমহাদেশেই ১০ বছর পর দক্ষিণ আফ্রিকার কোনও টেস্ট জয়। এর আগে ২০১৪ সালে গলে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগের দিন অর্থা‍ৎ আজ সোমবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। টেম্বা বাভুমা পুরোপুরি চোটমুক্ত না হওয়াতে চট্টগ্রাম টেস্টেও অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে জীবনের শেষ টেস্টে দেশের মাটিতে সাকিবের খেলতে না পারা নিয়ে প্রশ্ন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। জবাবে মার্করাম বলেন, ‘ এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কোনও দলের জন্যই প্রত্যাশিত নয়, পারফরম্যান্সের নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরিবেশটা অন্তত ঠিক রাখা যায়। বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের