লিগ জেতানো কোচকেই ফের দলের দায়িত্বে রাখছে নাপোলি

Share:

নিজস্ব প্রতিনিধি:  একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ৩৩ বছরের অবসান ঘটেছে তাঁর হাত ধরেই। মাত্র কয়েকদিন আগেই ইতালির এই ক্লাবটি জয় করেছে ইতালিয় লিগ সিরি আ খেতাব।

এই খেতাব জয় করতে প্রয়াত মারাদোনার এই ক্লাবকে যেমন ৩৩ বছর অপেক্ষা করতে হয়েছে, ঠিক তেমনই কোচ বদলের সংখ্যাটাও নেহাত কম নয়। খেতাব জয়ের জন্য নাপোলি ৩১ জন কোচ বদল করেছিল। কিন্তু তবুও তাদের সাফল্য ধরা দেয়নি। যা তাঁদের দিতে পেরেছেন লুসিয়ানো স্পালেত্তি।

খেতাব জয়ের পর পরই নাপোলির পক্ষ থেকে সভাপতি অরেলিও দি লরেন্তিস সাংবাদিকদের সামনেই ঘোষণা করেন, স্পালেত্তিকে সঙ্গে নিয়ে নাপোলির জন্য যে কাজ আমরা শুরু করেছিলাম এই খেতাব জয় তারই প্রথম পদক্ষেপ। আমাদের এখনও বহু কাজ বাকি আছে। এবং নাপোলির সঙ্গে এই কাজের শরিক হতে চান স্পালেত্তি। উপস্থিত কোচ সেই সময় ঘাড় নেড়ে সম্পত্তিও জানান ক্লাব সভাপতির বক্তব্যকে।

আরও জানতে পড়ুন : মুর্তাদা ফল-এর সঙ্গে কথা শুরু ওড়িশার, অনিরুদ্ধ থাপাকে চাইছে মোহনবাগান

নাপোলি যে তাঁদের বর্তমান কোচ স্পালেত্তিকে ধরে রাখতে মরিয়া, তার প্রমাণও মিলেছে গত রবিবার। ইতালিয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নাপোলি প্রেসিডেন্ট তাঁদের কোচকে নিয়ে একটি রেস্তোরাঁতে আলোচনায় বসেন। সেই আলোচনার শেষে নাকি কোচ এবং প্রেসিডেন্ট দুজনেকই দেখা গিয়েছে ডিনার টেবিলে। এবং নাপোলির সঙ্গে সেইখানেই চুক্তি বাড়িয়ে পুরনো ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন লিগ জয়ী কোচ।

সূত্রের খবর, স্পালেত্তির সঙ্গে নাকি নাপোলির চুক্তি হয়েছে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর