কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে জেলবন্দি রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু প্রাক্তন ক্রিকেট তারকা। এমনকি ইমরান খানের জেল মুক্তির দাবি জানিয়ে অনেকেই পাকিস্তানের সরকারকে চিঠি দিয়েছেন। ইমরানকে জেলের মধ্যে সঠিক ভাবে রাখা হচ্ছে না এবং চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই শিফা ইন্টারন্যাশনাল ও পিআইএমএসের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল আদিয়ালা জেলে পৌঁছেছে। এই খবর সামনে আসার পরেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।    

সূত্রের খবর, ইমরান খানের স্বাস্থ্য  পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দল জেলে পৌঁছেছেন। মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে ইমরান খানকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করবে এই চিকিৎসকদের দলই। উদ্বেগের একটি প্রধান কারণ হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ডান চোখ। তাঁর আইনজীবীরা ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ইমরান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) রোগে ভুগছিলেন। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান খান ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। যদিও শাহবাজ শরিফের সরকার সরকার এই অভিযোগটি অস্বীকার করেছে।

আরও পড়ুন: ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

উল্লেখ্য, ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে চাপে রয়েছে পাকিস্তান। স্টিভ ওয়াহ, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল , কপিল দেব এবং সুনীল গাভাস্কারসহ বেশ কয়েকজন বিখ্যাত প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক বিশ্ব নেতাদের কাছে খোলা চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছেন যে, যথাযথ ও সঠিক চিকিৎসা সেবা না পেলে ইমরান খান জেলেই মারা যাবেন। যদিও পাকিস্তান সরকারের দাবি ইমরান খান সুস্থ রয়েছেন, তাঁকে ‘বি ক্লাস’ কারাগারের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তিনি প্রতিদিন দুই ঘণ্টা ব্যায়াম করেন এবং দিনে তিনবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।   

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে