স্বপ্নপূরণ! ব্যর্থতা ভুলে US ওপেনের খেতাব জিতলেন বেলারুশ টেনিস সুন্দরী সাবালেঙ্কা

শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা। যদিও এবারেও তাঁর পক্ষে লড়াই জেতা সহজসাধ্য ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নপূরণ! গতবছর ফাইনাল পর্যন্ত পৌঁছেও US ওপেনের কাপ এক্কেবারে হাতের নাগাল দিয়ে বেরিয়ে যায় আরিয়ানা সাবালেঙ্কার। কিন্তু স্বপ্নপূরণের আশা ছেড়ে দেননি, স্বপ্নকে ছুঁতে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন বেলারুশের টেনিস তারকা। অবশেষে স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন আরিয়ানা সাবালেঙ্কা। শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আরিয়ানা। যদিও এবারেও তাঁর পক্ষে লড়াই জেতা সহজসাধ্য ছিল না। কারণ শুরু থেকেই একের পর এক বিলিয়নিয়ারের মেয়ের সঙ্গে যুদ্ধ করেছেন।

তাঁর ম্যাচ জেতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক চ্যালেঞ্জে। অবশেষে সব বাধা পেরিয়ে আকাশ ছুঁলেন আরিয়ানা সাবালেঙ্কা। যদিও সাবালেঙ্কা স্ট্রেট সেটে জিতলেও ফাইনালে লড়াই মোটেই একপেশে হয়নি। দুটি সেটই গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। আর দুবারই শেষ হাসি হাসলেন সাবা। ফাইনালে ৭-৫, ৭-৫ ব্যবধানে জিতলেন সাবা। এদিন সাবার প্রতিদ্বন্দ্বি ছিলেন জেসিকা, তিনি এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন। কিন্তু অভিজ্ঞ সাবালেঙ্কার সামনে চাপ সামলাতে পারেননি। অবশেষে ম্যাচ জিতে এক নাগাড়ে বলে গেলেন নিজের স্পপ্নপূরণের কথা।

জানালেন, “স্বপ্নপূরণ! “আমি বাকরুদ্ধ, কখনও আশা ছাড়িনি। নিজের স্বপ্নপূরণের জন্য বহু আত্মত্যাগ করেছি। সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার। অবশেষে জিততে পারলাম। ভীষণ গর্বিত মনে হচ্ছে।” গত বছর ফাইনালে হেরে মুষড়ে পড়েছিলেন সাবালেঙ্কা। কঠোর পরিশ্রমেও স্বপ্নপূরণ হয়নি তাঁর। অবশেষে এ বছর জয়ের হাসি হেসে ইউএস ওপেনের নতুন রানি হলেন সাবালেঙ্কা। এই নিয়ে নিজের কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন সাবালেঙ্কা। ২০২৩ এবং ২০২৪ পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কিন্তু প্রথমবার যুক্তরাষ্ট্রের ওপেন জিতলেন ২৬ বছর বয়সী এই টেনিস সুন্দরী।

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা খামেনি, লোকজনের সঙ্গে বসে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর