গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে এলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শনিবার (৮ অগস্ট) দেশটির সংবাদ সংস্থা টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তির মাঝে দাঁড়িয়ে রয়েছেন মোজতবা খামেনি। আশপাশে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁকে কথাবার্তা বলতেও দেখা যায়। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা কারা, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

মোজতবার এই ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁর শারীরিক অবস্থা এবং ইরানের বর্তমান প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে তিনি আড়ালে থেকেই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও শাসনকার্য পরিচালনা করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরান-সহ ইরানের একাধিক এলাকায় আমেরিকা ও ইজরায়েল যৌথ হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। প্রাণ হারান ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিকও।

আরও পড়ুন: শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

হামলার পাল্টা জবাব দেয় ইরান। দেশটির ওই অঞ্চলে থাকা আমেরিকা ও ইজরায়েলের সামরিক ঘাঁটি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনির নাম ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে সামনে আসে। মার্চের শুরুতে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকেই মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি। ফলে দীর্ঘ সময় পর তাঁর একটি ভিডিও প্রকাশিত হওয়ায় তাঁর বর্তমান অবস্থান, নিরাপত্তা এবং ইরানের নেতৃত্বে তাঁর কার্যকলাপ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের