পজিটিভ নটরাজন, দিল্লির বিরুদ্ধে নামার আগে সমস্যায় সানরাইজার্স

Share:

নিজস্ব প্রতিনিধিরবিবাসরীয় সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের দ্বিতীয়পর্ব। প্রতিদিনই বেশ জমজমাট ম্যাচ দেখতে পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার টুর্নামেন্টের আরও একটি মেগা ম্যাচ হতে চলেছে। মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

কিন্তু খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই বড়সড় বিপাকে পড়ল অরেঞ্জ আর্মি। টুর্নামেন্টে ফের  থাবা বসাল করোনা। যা গিয়ে পড়ল হায়দরাবাদ শিবিরে। মারণ ভাইরাসে আক্রান্ত হলেন পেসার টি নটরাজন। দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে তাঁকে। নটরাজনের সংস্পর্শে আসা ৬ জনের ঠিকানাও হয়েছে আইসোলেশন। তবে রিপোর্ট পজিটিভ হলেও তেমন কোনও উপসর্গ দেখা যায়নি নটরাজনের।

আইপিএলের তরফ থেকে টুইট করে এই বিষয়টি সকলকে জানানো হয়। সেখানে লেখা হয়,’হায়দরাবাদের একজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা ৬ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।’

তবে ম্যাচ বন্ধ হচ্ছে না। নির্ধারিত সময়েরই মাঠে নামবে দু’দল। টুর্নামেন্টের প্রথমপর্বে ভীষণভাবে কোপ বসিয়েছিল করোনা। আক্রান্ত হয়েছিলেন একাধিক ক্রিকেটার। তাই এবার বাকি ম্যাচগুলি স্থানান্তরিত করে আনা হয়েছে আরব আমিরশাহিতে।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী