T20 World Cup 2022: ২২ গজের যুদ্ধে হার আফগানিস্তানের, টিকে রইল লঙ্কাবাহিনী

আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আসছে বছর আবার হবে। 

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের ট্যাগলাইন এটাই। ইজ্জতের লড়াই হেরে গেল কাবুলিওয়ালার দেশের বাসিন্দারা। শ্রীলঙ্কার কাছে তাদের হারতে হল ছয় উইকেটে। 

মঙ্গলবারের ম্যাচ ছিল দুই পক্ষের কাছে ইজ্জতের লড়াই। যে হারবে, তাকে ২২ গজের লড়াই থেকে ছিটকে বেরিয়ে যেতে হবে। তাই, দাঁতে দাঁত চেপে লড়াইয়ে নেমেছিল দুই পক্ষ। শেষ পর্যন্ত জিতে গেল শ্রীলঙ্কা।

এদিন  টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক নবি। সকালে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজে ছিল। আফগানিস্তানের ব্যাটাররা ভেজা মাঠ থেকে লাভ তোলার আপ্রাণ চেষ্টা চালায়। বড় রানের লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছিল।  চেষ্টা চালিয়ে ছিল জুটি তৈরির। জুটি তৈরির আগেই শ্রীলঙ্কার সিমাররা সেই জুটিতে চিড় ধরিয়ে দেয়। তবে পাওয়ার প্লেতে কোনও উইকেট না পড়ায় শ্রীলঙ্কার বোলাররা অনেকটাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।  গুরবাজ ২৮ ও গনি ২৭ রান করে আউট হন। তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরান করেন ২২ রান। আফগানিস্তান হারলেও দেখিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বোলারদের কতটা তাচ্ছিল্য করা যায়। 

পরে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটা একেবারে ভালো হয়নি। ব্যর্থ পাশুঙ্ক এবং কুশল মেন্ডিশ। ফলে ম্যাচ ঘোরানোর দায়িত্ব গিয়ে পড়ে থার্ড ডাউন ধনঞ্জয় ডি সিলভার ওপর। আফগানিস্তানের তিন স্পিনারের বিরুদ্ধে ধনঞ্জয় ছিলেন রীতিমতো আক্রমণাত্বক। ফলে ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে বিন্দুমাত্র কষ্ট করতে হয়নি। আফগানিস্তান হেরেছে। তবে তারা যে এতদূর পর্যন্ত লড়াইয়ে টিকে থেকেছিল সেটা একেবারেই ছোট ঘটনা নয়। কারণ, এবারের টি-টোয়েন্টি  শুরু থেকে একাধিক অঘটনের সাক্ষী ছিল। 

আরও পড়ুন বিশ্বকাপে ফের অঘটন, পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের