দাসুন শানাকাদের ভাগ্য উপুল থারাঙ্গা-অজন্তা মেন্ডিসদের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের জেরে শ্রীলঙ্কা ক্রিকেটে কার্যত অস্থিরতা শুরু হয়েছে। আর সেই অশ্থিরতার মধ্যেই দাসুন শানাকাদের ভাগ্য নিয়ন্ত্রণে নয়া নির্বাচক কমিটি গঠন করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। পাঁচ সদস্য বিশিষ্ট নয়া নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন বাঁহাতি ব্যাটার উপুল থারাঙ্গার কাঁধে। তাঁর সহযোগী হিসাবে থাকছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন নির্বাচক কমিটি নিয়োগের কথা জানিয়েছে এসএলসি। নয়া নির্বাচক কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের কারণে আচমকাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো। আর ওই সিদ্ধান্তে বেজায় চটেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালীনই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। চাপে পরে গতকাল মঙ্গলবারই বরখাস্ত করা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী।

আর সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই নয়া নির্বাচক কমিটি গঠনের ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাঁচ নির্বাচকের মধ্যে চেয়ারম্যান উপুল থারাঙ্গাই সবচেয়ে অভিজ্ঞ। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১টি টেস্ট ও ২৬টি টি-টোয়েন্টির সঙ্গে বাঁহাতি এ ব্যাটসম্যান খেলেছেন ২৩৫টি ওয়ানডে। ৫০ ওভারের সংস্করণে ১৫টি শতরান ও ৩৭টি অর্ধশতরান রয়েছে। এছাড়া নির্বাচক হিসাবে ঠাঁই করে নিয়েছেন ‘রহস্য’ স্পিনার হিসাবে পরিচিত অজন্তা মেন্ডিস। আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে আসছে জিম্বাবোয়ে। তিনটি টি টোয়েন্টি ও তিনটি একদিনের সিরিজ খেলবেন সিকান্দার রাজারা। ওই সফরের জন্য দল ঘোষণার দায়িত্ব বর্তেছে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নয়া নির্বাচক কমিটির কাঁধে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের