বিশ্বকাপের পরেই ভেঙে ফেলা হচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের স্টেডিয়াম

ওই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে ৯৭৪ টি শিপিং কন্টেনার দিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: শেষ লগ্নে এসে পৌঁছেছে গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত ফুটবল বিশ্বকাপের আসর। আর মাত্র ১০টি ম্যাচ বাকি। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরেই আটটি ঝাঁ চকচকে আধুনিক মানের স্টেডিয়াম বানিয়েছিল কাতার সরকার। তার মধ্যে ‘স্টেডিয়াম ৯৭৪’ নামাঙ্কিত স্টেডিয়ামটি প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলা হবে। সোমবার রাতে ওই স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। অর্থা‍ৎ ওই ম্যাচটিই ছিল কয়েকশো কোটি টাকা খরচ করে নির্মিত স্টেডিয়ামে শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য কাতার প্রশাসন যে আটটি নতুন স্টেডিয়াম গড়ে তুলেছিল তার মধ্যে ‘স্টেডিয়াম ৯৭৪’ ছিল অন্যান্য স্টেডিয়ামের চেয়ে ভিন্ন। অদ্ভুত নামকরণের পিছনে অন্য ইতিহাস রয়েছে। ওই স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে ৯৭৪ টি শিপিং কন্টেনার দিয়ে। ৪০ হাজারেরও বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির অবকাঠামোগত নকশা বিশ্বের বিভিন্ন দেশের নামী স্থপতিদের প্রশংসা কুড়িয়েছে। প্রথমে ঠিক হয়েছিল স্টেডিয়ামটির নাম রাখা হবে রাস আবু আবুদ স্টেডিয়াম। কিন্তু ৯৭৪ টি শিপিং কন্টেনার ব্যবহার করায় পরে নাম বদলে রাখা হয়  স্টেডিয়াম ৯৭৪। কাকতালীয়ভাবে কাতারের আইএসডি নম্বর হল ৯৭৪। বিশ্বকাপের জন্য গড়ে তোলা আটটি স্টেডিয়ামের মধ্যে শুধু এখানেই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ছিল না। ফলে সবগুলি ম্যাচই রাতে অনুষ্ঠিত হয়েছে।

‘স্টেডিয়াম ৯৭৪’ –এ চলতি বিশ্বকাপে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচ খেলেছিল পোল্যান্ড ও মেক্সিকো। এই স্টেডিয়ামেই গ্রুপ লিগে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ঠাঁই করে নিয়েছিল আর্জেন্টিনা। আর সোমবার রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে পাঁচ বারের চ্যাম্পিয়ান ব্রাজিল।

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার