স্প্যানিশ অভিনেত্রী এস্টারের প্রেমে পড়েছেন এমবাপ্পে, জোর গুঞ্জন

স্প্যানিশ সুন্দরী নায়িকা এস্টার এক্সপোসিতারের প্রেমে পড়েছেন এমবাপ্পে। তাঁদের দুটিকে বেশ কয়েকবার একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপের ফাইনাল। রাত জেগে খেলা দেখতে মত্ত ফুটবলপ্রেমীরা। মাঠের খেলার পাশাপাশি আলোচনায় রয়েছে ফুটবলারদের ব্যক্তিগত জীবনও। বর্তমানে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি বিশ্বসেরা খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন ফ্রান্সের কিলিয়াল এমবাপ্পে। গত বিশ্বকাপ থেকেই ভক্তদের পছন্দের তালিকায় উঠেছেন এমবাপ্পে। তবে এবার তাঁর ব্যক্তিগত জীবন সংবাদের শিরোনামে। বারবার গুঞ্জন উঠছে যে, স্প্যানিশ সুন্দরী নায়িকা এস্টার এক্সপোসিতারের প্রেমে পড়েছেন এমবাপ্পে। তাঁদের দুটিকে বেশ কয়েকবার একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ছবিও। তাতেই গুঞ্জন তীব্র হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি এমবাপ্পে এবং এস্টার কেউই। কিন্তু গত কয়েকমাস ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম এস্টারের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালবাসা ছিল তাঁর। তাই বড় হয়ে অভিনয়কেই কেরিয়ার হিসেবে বাছলেন তিনি। ২০১৮- এ নেটফ্লিক্সের বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি। সিরিজে অভিনেত্রী কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এস্টার বলেছিলেন, এলিট তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারণ এর আগে তিনি সিনেমা-টেলিভিশনে কাজ করলেও তেমন জনপ্রিয়তা পাননি। এই সিরিজ বিশ্বব্যাপী তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি-ভিডিও নিয়মিত ভাগ করে নেন তিনি। চলতি বছরের এপ্রিলে প্যারিসের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এস্টারকে নৈশভোজ করতে দেখা যায়। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। এমনকি বিশ্বকাপ শুরুর আগেও স্পেনের ইবিজাতেও দুজনকে একসঙ্গে কোয়ালিটি সময় কাটাতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এই বিষয়ে এক্ষুনি মুখ খুলতে নারাজ এমবাপ্পে এবং এস্টার কেউই।

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন বিধাননগরে

কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

চক্রান্ত করে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ? ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা দায়ের

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

ওয়াশিং মেশিনে আটকে শিশুদের নির্মম অত্যাচার, বেঙ্গালুরুর ডে কেয়ার বিতর্কে গ্রেফতার ১

৫ জুলাই কোথায় বসবে আমিরের বিয়ের আসর? অতিথি কারা? জানালেন সুপারস্টার নিজেই

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?